Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট পদে হিলারির বিজয়ে বাংলাদেশীদের কাজের আহবান জানালেন কংগ্রেসওম্যান মেলনী

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: September 14, 2016 | 1:34 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক :মার্কিন কংগ্রেসের ফাইন্যান্সিয়াল কমিটির প্রভাবশালী সদস্য, নিউইয়র্ক থেকে নির্বাচিত (ডেমক্র্যাট) কংগ্রেসওমান ক্যারলিন বি মেলনী আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে বিপুল বিজয় প্রদানে প্রবাসী বাংলাদেশীদের একযোগে কাজের আহবান জানিয়েছেন। ‘অভিবাসীসমাজের অধিকার ও মর্যাদা অটুট রাখার লক্ষ্যেই ডেমক্র্যাটিক পার্টির প্রার্থীদের জয়ী করা জরুরী’-বলে অভিমত পোষণ করেন কংগ্রেসওম্যান মেলনী।

সাউথ এশিয়ান ডেমক্র্যাটিক এলায়েন্সের চেয়ারপার্সন এবং ইউএস সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরীর নেতৃত্বে প্রবাসীদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার কংগ্রেসওম্যানের ম্যানহাটানস্থ অফিসে সাক্ষাতের সময় কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য মেলনী আরো উল্লেখ করেন, ‘এই যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে বাংলাদেশী-আমেরিকানদের ভ’মিকা আজ সর্বজনবিদিত। সেই ভ’মিকা আরো প্রসারের জন্যেই হোয়াইট হাউজ ও কংগ্রেসে ডেমক্র্যাটদের অধিষ্ঠিত করার বিকল্প নেই।’

কম্যুনিটির বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নানও ছিলেন এ প্রতিনিধি দলে। তিনি কংগ্রেসওম্যানকে বিশেষভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রবাসীসহ অভিবাসী সমাজের কল্যাণে নিরন্তরভাবে কাজের জন্যে। এটর্নী মঈন চৌধুরী এ সময় কংগ্রেসওম্যানকে আশ্বাস দেন যে, বাংলাদেশী-আমেরিকান ভোটাররা আসন্ন নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির জন্যে মাঠে নেমেছেন। এটর্নী মঈন অবশ্য কংগ্রেসওম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান প্রবাসী-বাংলাদেশীদেও যে কোন সংকটে পাশে দাঁড়ানোর জন্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV