প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পরাজয় আমাকে খুন করেছে : চার মাস পর বললেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি
ডেস্ক: প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পরাজয় আমাকে খুন করেছে। নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার কাছে হেরে যাওয়ার চার মাস পর বললেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ফক্স নিউজ সানডে প্রোগ্রামকে দেয়া পরাজয়ের পরের প্রথম সাক্ষাৎকারে হেরে যাওয়া ছিল ভুলের কারণে বলেও স্বীকার করেছেন তিনি। আর সেই ভুলটি ছিল সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে না পারা। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনায় ফেটে পড়েন রমনি। তিনি রাজনীতিতে নেতৃত্ব দিতে ব্যর্থতা, বাজেট ও ব্যয় সংকোচন নীতিতে রিপাবলিকান কংগ্রেসদের মুখোমুখি অবস্থান নেয়ায় সমালোচনা করেন ওবামার। একই সঙ্গে মানুষের জন্য যুগপৎভাবে কাজ না করে এখনও প্রেসিডেন্ট ওবামা প্রচারণায় লিপ্ত বলে অভিযোগ করেন রমনি। বলার মতো নেতৃত্ব এখন হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, পরাজয়ের সবচেয়ে কঠিন দিক হচ্ছে হেরে যাওয়ার মুহূর্তটি পর্যবেক্ষণ করা। কিভাবে রাজনীতির মাঠে হারিয়ে যায় সোনালী স্বপ্ন। হেরে যাওয়ার পর আবারও জনসমক্ষে ফিরে আসার প্রথম পদক্ষেপ সাবেক ম্যাসাচুসেটস গভর্নরের আগামী দুই সপ্তাহর মধ্যে ওয়াশিংটনে রক্ষণশীল কর্মীদের এক সম্মেলনে নির্বাচনের প্রথম বারের মতো বক্তব্য দেবেন মিট রমনি। গত সপ্তাহে ধারণকৃত ও রোববার সমপ্রচারিত সাক্ষাৎকারটিতে নিজের রিপাবলিকান সহকর্মীদের সমালোচনার শিকার হওয়া সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে গেছেন রমনি। পেছনে তাকিয়ে আমি জীবন কাটাই না- বলে তিনি উল্লেখ করেছেন আবার প্রার্থী হবেন না তবে স্বাভাবিক জনজীবনে ফিরে আসবেন। হেরে যাওয়ার ক্ষেত্রে নিজের আসল ভুল কালো ও হিস্পানিকদের মন জয় করতে না পারা বলে স্বীকার করে নেন রমনি। উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেয়ার কথা বলে নিজের অনেক ভোট কমিয়ে ফেলেছেন তিনি। সাক্ষাৎকারে নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের বিষয়ে নিজের একটি মন্তব্য প্রকাশিত হয়ে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন মিট রমনি। তিনি বলেন, নির্বাচনের দিন সন্ধ্যায়ও নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন। মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা গিয়েছিল। এমনকি ফ্লোরিডার হাড্ডাহাড্ডি লড়াই তার প্রত্যাশার পক্ষে ছিল। কিন্তু তখনই ওহাইও থেকে হৃদয় ভাঙ্গার শব্দ আসতে শুরু করলো। ওটা ছিল খুবই কঠিন আবেগের সময়। রমনি অবশ্য ওবামার প্রশংসা ও তার সঙ্গে ভ্রমণসঙ্গী হওয়ায় নিউজার্সির রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টির সমালোচনা করার কথা অস্বীকার করেছেন। সানডে টাইমসে সাক্ষাৎকার দেয়ার সময় স্ত্রী অ্যান-ও রমনির সঙ্গে ছিলেন। রমনি জানান পরাজয়ের পর তারা স্বামী-স্ত্রী, নাতি-নাতনিদের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছেন বলে উল্লেখ করেন তিনি। রমনি বলেন, প্রচারণার সময় আমরা একটি প্রমোদ তরিতে ছিলাম। ভ্রমণটি ছিল অনেক আনন্দের ও শিহরণের। এখন ভ্রমণ শেষ, আমরা নেমে পড়েছি। রমনির স্ত্রী অ্যান তাদের স্বামী-স্ত্রীকে প্রচুর সম্পদের মালিক বলে ভুলভাবে উপস্থাপন করায় মিডিয়ার সমালোচনা করেন। পরাজয়ের খবর শুনে কান্নায় ভেঙে পড়া অ্যান বলেন, আমি হারের ধকল অনেকটা সয়ে উঠেছি। তবে এখনও পূর্ণভাবে সে রেশ কাটেনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK