প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামার পুনর্নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে বেকারত্ব

যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান দুর্বলতায় চাকরির বাজারের হতাশাব্যঞ্জক চিত্র ফুটে উঠেছে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে। এ পরিস্থিতি প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামার পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। মার্কিন ভোটারদের মধ্যে এই বিষয়টি ‘টপ ইস্যু’ হিসাবে বিবেচিত হচ্ছে। ওবামার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি প্রকাশিত প্রতিবেদনে দ্রুত প্রতিক্রিয়া প্রকাশ করে একে ‘বিধ্বংসী খবর’ বলে বর্ণনা করেছেন।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। মে মাসে তা বেড়ে ৮ দশমিক ২ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের বিবেচনায় মাত্র ৬৯ হাজার নতুন চাকরির ব্যবস্থা করা গেছে। যা আসছে গ্রীষ্মে অর্থনৈতিক সঙ্কট গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে ওবামাকে যে বাধাগুলোর মোকাবিলা করতে হবে তারমধ্যে বেকারত্ব অন্যতম। কিন্তু নির্বাচনের বাকী আর মাত্র পাঁচ মাস। এই পাঁচ মাসের মধ্যে বেকারত্বের হার কমানো প্রায় অসম্ভব। তাই আগামী চার বছর ওবামার নেতৃত্বে গত সাড়ে তিন বছরের চেয়ে ভালো থাকবে, ডেমক্রেটদের পক্ষে ভোটারদের মধ্যে এই আশ্বাস ছড়িয়ে দেয়ার কোনো সুযোগ নেই।
পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ওবামা জ্বালানির উচ্চমূল্য, ইউরোপের অস্থিরতা ইত্যাদিকে দায়ী করেছেন।
ওবামা বলেছেন, ‘এই মুহূর্ত থেকে আমাদের আর একটি মন্দা মোকবিলার প্রস্তুতি নিতে হবে। আমরা জানি পুনরুদ্ধারের রাস্তা কতো কঠিন, এতে অনেক সময় লাগে তা আমরা জানি। এ রাস্তাজুড়ে অনবরত উত্থান আর পতনের মুখোমুখি হতে হয়।”
মে মাসের বেকারত্ব প্রতিবেদনকে ওবামার ‘অদক্ষ’ অর্থনীতি পরিচালনার ফল বলে রমনি মন্তব্য করেছেন।
এক সাক্ষাত্কারে সিএনবিসি টেলিভেশনকে “তাদের অর্থনীতি কৌশল কাজ করছে না। আর বিভিন্ন সূচক থেকে বলা যায় ডেমক্রেটদের নীতি অর্থনৈতিক পুনরুদ্ধারকে আরো কঠিন করে তুলছে। আমি মনে করি মানুষ যে কারণে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়ার চেষ্টা করছে তার মধ্যে এটি অন্যতম কারণ” ।রয়টার্স /ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests