Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফরাসি সাংবাদিক রোমেইন ডরিয়াকের প্রেমে পড়েছেন মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা স্কারলেট জোহানসন

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: December 10, 2012 | 3:32 PM

ফরাসি সাংবাদিক রোমেইন ডরিয়াকের প্রেমে পড়েছেন মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা স্কারলেট জোহানসন। খুব বেশি দিন হয়নি তাঁরা প্রণয়ে জড়িয়েছেন; মাত্র এক মাস আগে নতুন মনের মানুষের সন্ধান পেয়েছেন ‘হিচকক’খ্যাত ২৮ বছর বয়সী এ অভিনেত্রী। সেই থেকে চুটিয়ে অভিসার করছে নতুন এ প্রেমিকযুগল। সম্প্রতি নিউইয়র্কের একটি হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে স্কারলেট ও রোমেইনকে। হোটেলের বাইরে দাঁড়িয়ে তাঁরা পরস্পরের ঠোঁটে চুমুও খেয়েছেন। তখন তাঁদের পরনে ছিল ভারী শীতের পোশাক। ‘ইউএস’ ম্যাগাজিনের এক খবরে এ তথ্য জানা গেছে। গত মাসে মুক্তি পাওয়া ‘হিচকক’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ১৮ নভেম্বর। নিউইয়র্কে আয়োজিত সেই উদ্বোধনী প্রদর্শনী স্কারলেট ও রোমেইন একসঙ্গে উপভোগ করেন। তা ছাড়া এর সপ্তাহ খানেক আগে তাঁদের নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় নৈশভোজ করতে দেখা গেছে। স্কারলেট এখন পর্যন্ত বেশ কবার সম্পর্ক ভাঙাগড়ার খেলায় মেতেছেন। মাত্র ১৭ বছর বয়সে প্রথম প্রেমে পড়েন স্কারলেট। গ্র্যামি মনোনয়ন পাওয়া মার্কিন ব্যান্ড ফান-এর গিটারবাদক জ্যাকের সঙ্গে ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি প্রেম করেন। ২০০৭ সালে কানাডীয় অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে এ অভিনেত্রীর গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের প্রেম বিয়ে পর্যন্তও গড়ায়। কিন্তু দুই বছরের মাথায় সংসারে ইতি টানেন তাঁরা। ২০১১ সালে রায়ানের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর সে বছরই বর্ষীয়ান মার্কিন অভিনেতা শন পেনের সঙ্গে প্রেমে জড়ান স্কারলেট। বয়সে ২৪ বছরের বড় শন পেনের সঙ্গে তাঁর সম্পর্ক বেশি দিন টেকেনি। পাঁচ মাসের মাথায় অসমবয়সী এ জুটির সম্পর্ক ভেঙে যায়। ২০১১ সালে বিজ্ঞাপন ব্যবসায়ী নেট নেলরের প্রেমেও পড়েছিলেন স্কারলেট। এক বছরের মাথায় গত অক্টোবরে এ প্রেমের যবনিকাপাত ঘটে। বিচ্ছেদের অল্প সময় পরই স্কারলেট ফরাসি সাংবাদিক রোমেইন ডরিয়াককে নতুন প্রেমিক হিসেবে নির্বাচন করেন। তাঁদের এ প্রেম কত দিন টেকে, সেটাই এখন দেখার বিষয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV