ফরিদপুর জেলা এসোসিয়শনের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল ১৪ই মে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “কুমার, কুশ্যার আর খাজুর গুড়, আমাগের বাড়ি ফইরেদপুর” গত ২৯ শে এপ্রিল নিউ ইয়র্কের জ্যাকশন হাইটসে প্রবাসী ফরিদপুরবাসীর এক সভায় আগামী ১৪ মে ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল এবং ৭ জুলাই বাৎসরিক বনভোজন এর স্থান ও তারিখ নির্ধারন করা হয় এবং সাথে উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আফজাল এবং সভা পরিচালনা করেন উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক। উক্ত অভিষেক, ইফতার মাহফিল ও বনভোজনকে সাফল্য মন্ডিত করার জন্য সর্বসম্মতি ক্রমে এমডি লিটু আনাম কে আহবায়ক, এনামুল হক হেলাল কে সদস্য সচিব এবং মন্জিল চোধুরীকে সমন্বয়কারী নির্ধারন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক অলিয়ার রহমান, সহ সভাপতি সাইফ উদ্দিন আহম্মদ মিলন, মো: সাইফুল ইসলাম, এনামুল এহসান ত্বহা, মো: লাকিবুল ইসলাম, মীর হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুজ্জামান, কোষাধ্যক্ষ এসকে হিরু, নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল, শুভঙ্কর সাহা শুভ এবং উপদেষ্টা খান হাবিবুর রহমান, মো: শাখাওয়াত হোসেন ও এফএম রেজাউল করিম সহ আরো অনেকে।
সভা শেষে ফরিদপুরের এমএন একাডেমীর সকলের প্রিয় সাবেক প্রধান শিক্ষক সদ্য প্রয়াত মো: নূরুদ্দীন মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।আগামী ১৪ই মে রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইট্সের খাবার বাড়ি রেস্টুরেন্ট সমলগ্ন পালকি পার্টি সেন্টারে নবনির্বাচিত কমিটির অভিষেক শপথ গ্রহন ও ইফতার মাহফিল এবং বনভোজন ৭ জুলাই ওয়েচেশ্টার কাউন্টির গ্লেন আইল্যন্ড পার্কে নির্ধারন করা হয়েছে। সভায় উক্ত অভিষেক ও ইফতার মাহফিল এবং বনভোজনে প্রবাসে বসবাসরত সকল ফরিদপুর বাসীকে আমন্ত্রন জানানো হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি