Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধ ও সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দাবীতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভা

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: May 27, 2021 | 4:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র মাখার উদ্যোগে গত ২৩ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে ফিলিস্তানের ওপর ইসরাইলের পৈশাসিক হামলা বন্ধ এবং দৈনিক প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবীতে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, দপ্তর আকতার কবির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, মহিলা পার্টির সাধারণ শাহানাজ বেগম, মীর জাকির।
বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘ দিন যাবৎ ফিলিস্তানে বসতি স্থাপন করে নিরীহ ফিলিস্তানী নারী ও শিশুদের জিনের বসতি থেকে উচ্ছেদ করে নির্বাচারে হত্যা করে আসছে। অথচ আজ থেকে প্রায় ৯২ বৎসর আগে উদ্বাস্তু হিসেবে ফিলিস্তানের নিজস্ব মাতৃভূমিতে আশ্রয় নিয়েছিল তারা। তারাই আজ মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তানের দখল করার উদ্দেশ্যে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে।
তারা বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে তার কাজে বাঁধা দিয়ে সরকারে দূর্নীতিবাজ আমলা ব্রিটিশ আমলের আইন চালু করে সাংবাদিক সমাজ ধ্বংস করার জন্য এই মামলা করে। সরকারের দুর্নীতিবাজ আমলারা ৬ ঘন্টা সচিবালয়ে আটক করে তাকে শারিরীকভাবে নির্যাতন করে। এই সরকার আজ দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে। সভায় অতিসত্ত্বর সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV