Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, শিশু সহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ ও শান্তির্পূণ সমাধানে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: May 22, 2021 | 1:33 PM

https://www.facebook.com/USANewsNY/videos/3856179547824338

ইউএসএনিউজঅনলাইন.কম : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, শিশু সহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ২১ মে শুক্রবার জুমার নামাজের পর ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় মানুষ ও মানবতার পক্ষে সম্মিলিত যুব সমাজ এর ব্যানারে এ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈকি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে সর্বস্তরের মুসল্লীরাও এ সমাবেশে যোগ দেন।
সমাবেশে চলমান সংঘাত বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তির্পূণ স্থায়ী সমাধানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেনের সভাপতিত্বে এবং যুব নেতা রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাঙালি চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস সহিদ, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আকন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মাদ দাউদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকু, ইমরান শাহ রন, নূরুল ইসলাম, সাদিকুর রহমান, আল মামুন সরকার, সেলিম রেজা, জালাল চৌধুরী, আতিকুল চৌধুরী, মিনহাজ চৌধুরী, মো: মাহবুব, রেহান উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নৃসংশ হত্যাকান্ড চিরতরে বন্ধ, ইসরাইলিদের বিচার এবং ফিলিস্তিন-ইসরাইলের শান্তির্পূণ সমাধানের জোর দাবি জানান।
অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। ফিলিস্তিনি জনগণের মুক্তি সহ বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV