ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্যদূত হয়ে ভারতে

স্পোর্টসডেস্ক : আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা গতকাল মঙ্গলবার ভারতের কানুরে এসে পৌঁছালে হাজারো ফুটবল পাগল ভক্তরা তাকে এক নজর দেখতে এবং ভালোবাসা জানাতে বিমান বন্দরে হুমড়ি খেয়ে পড়েন।
বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক দুই দিনের সফরে দক্ষিণ ভারতের রাজ্যটিতে এসেছেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্যদূত হয়ে। আজ বুধবার তিনি ববি চিমানুর ইন্টারন্যাশনাল জুয়েলার্স ও এয়ারলাইন্স নামীয় প্রতিষ্ঠানটির নতুন শো রুম উদ্বোধন করবেন। আজই এই দুটি প্রতিষ্ঠানের কার্যক্রমে যোগ দেবেন ম্যারাডোনা।
ম্যারাডোনা আসায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় ২০০০ পুলিশ ম্যারাডোনার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছেন। তাকে ঘিরে ফুটবল রোমান্টিকদের মধ্যে উত্সবে মাতোয়ারা হয়। তিনিও বহু আন্তর্জাতিক ও স্থানীয় ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক শহর কানুরে এসে ভক্তদের হাত নেড়ে অভিনন্দন জানান।
ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মত ভারতে আসলেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে ২০০৮ সালে তিনি কলকাতায় এসেছিলেন।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests