ফুটবল নৈপুণ্যেই জয় নিশ্চিত?
ফুটবলের মাঠে দেখা যায় নানা বিস্ময়কর ঘটনা। ভালো খেলেও কখনো কখনো কোনো দলের কাছে প্রত্যাশিত জয়টি অধরা থেকে যায়। টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারণের কারণে অনেক বড় দলকেও অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হয়। মার্কিন সমাজবিজ্ঞানীরা এ ধরনের ঘটনাকে ‘মূল্যায়নের ভুল’ মনে করেন।
একজন বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গিতে, কোনো দল বা খেলোয়াড়ের দক্ষতা কেবল পরিসংখ্যান দিয়ে বিবেচনা করাটা যথেষ্ট যুক্তিসংগত নয়। আর খেলার ফলাফল বা গোলসংখ্যাও অনেক সময় আকস্মিকতার মাধ্যমে নির্ধারিত হয়। কাজেই সে ক্ষেত্রেও মূল্যায়নের ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
যেকোনো দুটি দলের মধ্যে কাউকে যদি তুলনা করে ভালো দলটি বাছাই করে নিতে বলা হয়, তাহলে হাজারো বিষয় যাচাইয়ের প্রয়োজন পড়ে। যেমন: খেলোয়াড়দের হরেক রকমের দক্ষতা, গতি ও নানা কলাকৌশল, গোলপোস্ট লক্ষ্য করে শটের গড় সংখ্যা ইত্যাদি। তার পরও খেলার মাঠে অত্যন্ত দ্রুত ঘটে যাওয়া আকস্মিক কিছু ঘটনার ভিত্তিতেই নির্ধারিত হয় দলীয় শ্রেষ্ঠত্ব। ফুটবলের অধিকাংশ ম্যাচেই মোট গোলসংখ্যা তিনের নিচে থাকে। আর গড়পড়তা ম্যাচে জয় নির্ধারিত হয় একটিমাত্র গোলের ব্যবধানে। আবার নাটকীয়তায় যেকোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে। তাই দ্য নাম্বারস গেম বইয়ের দুই লেখক ক্রিস অ্যান্ডারসন ও ডেভিড স্যালি মনে করেন, অন্য যেকোনো খেলার চেয়ে ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা বেশি কঠিন।
অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদেরা খেলাধুলা থেকে শুরু করে মানুষের সামগ্রিক জীবনে দক্ষতা ও সম্ভাবনার ভারসাম্য নিয়ে নানা ধরনের বিশ্লেষণ ও গবেষণা করছেন। অ্যান্ডারসন ও স্যালি যথাক্রমে কর্নেল বিশ্ববিদ্যালয় ও ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন ফুটবল দলে পরামর্শকের দায়িত্ব পালন করেন। তাঁদের এক যৌথ গবেষণা অনুযায়ী, একটি ফুটবল ম্যাচের ফলাফল অর্ধেক দক্ষতা ও অর্ধেক আকস্মিকতার ওপর নির্ভর করে।
দক্ষতার আপাত-বৈপরীত্যের (প্যারাডক্স) বিষয়টিও এই খেলায় বেশ গুরুত্বপূর্ণ। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দ্য সাকসেস ইকুয়েশন বইয়ের লেখক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মবুসিন। তিনি বলছেন, বিশ্বের সেরা খেলোয়াড়টিকে নিয়েও অনেক সময় একটি দল খারাপ ফলাফল পেতে পারে। কারণ, খেলোয়াড়ের দক্ষতা কোনো কম্পিউটারের সমতুল্য নয়, যা সব সময় একই মানের খেলা বা কাজ করতে পারে। ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রেও বিষয়টি সত্যি। সূত্র: নিউইয়র্ক টাইমস।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি