ফুরিয়ে যাচ্ছে কাগজ-কলমের দিন!

ডেস্ক: প্রযুক্তির ওপর মানুষ যেভাবে নির্ভরশীল হয়ে পড়ছে, এ অবস্থা চলতে থাকলে সে দিন বেশি দূরে নেই যখন মানুষ দ্রুতই হাতে লেখা ভুলে যাবে। কাগজ-কলমের দিন ফুরিয়ে আসছে বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন গবেষকরা। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমনই চিত্র। কোন কিছু মনে রাখতে, দিনের রুটিন তৈরি করতে, বাজারের জন্য লিস্ট লিখতে কাগজ-কলমের ব্যবহার হয়ে পড়বে শখের বিষয়। কারণ, এখন লেখার যে কোন কাজ করতে মানুষ তার কম্পিউটার বা টাচস্ক্রিন স্মার্টফোনের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে। এরই মধ্যে চিঠি লেখার যুগের প্রায় ইতি ঘটেছে। প্রায় প্রত্যেকেই এখন মোবাইলে মেসেজ পাঠানো বা ই-মেইলের ওপর নির্ভরশীল। একথা যেমন প্রযোজ্য উন্নত বিশ্বের ক্ষেত্রে, একইভাবে প্রযোজ্য উন্নয়নশীল দেশের ক্ষেত্রেও। যারা প্রযুক্তির ওপর নির্ভরশীল এমন ব্যক্তিদের ওপর পরিচালিত নতুন এক গবেষণায় দেখা গেছে, তারা গড়ে প্রায় ৬ সপ্তাহ হাতে কলম ধরেননি। আরও একটি চিত্র উঠে এসেছে গবেষণায়। তাতে দেখা যাচ্ছে, প্রতি তিন জনের মধ্যে একজন ৬ মাসেরও বেশি সময় পর পরিস্থিতির ওপর নির্ভর করে কোন গুরুত্বপূর্ণ লেখা লিখে থাকেন। জরিপে অংশ নেয়া ২ হাজার জনের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষই বলছেন, কোন গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে রিমাইন্ডার বা টুকরো নোট হাতে লিখে থাকেন তারা। ৫০ শতাংশেরও বেশি মানুষ বলছেন, লেখার অভ্যাস না থাকায় তাদের হাতের লেখা বেশ খারাপ হয়ে গেছে। ৭ জনে একজন তো হাতের লেখা নিয়ে রীতিমতো বেশ লজ্জায় পড়ে যান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। জীবনকে অনেক সহজ করতে গিয়ে মানুষের এ অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরশীলতা তাকে বিপদে ফেলবে কিনা, তা সময়ই বলে দেবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests