Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফুলতলী ইসলামিক সেন্টার ইউএসএ’র দারুল কেরাতের গ্র্যাজুয়েশন : একজন হাফিজ কিয়ামতের দিন তাঁর পরিবারের ১০ জনকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করতে পারবেন

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: August 22, 2019 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ও সামার ক্লাস ফুলতলী ইসলামিক সেন্টার ইনক ইউএসএ’র গ্র্যাজুয়েশন পোগ্রাম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ১১ ঘটিকায় ফুলতলী ইসলামিক সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সাজিদুল হক এর সভাপতিত্বে এবং হিফজুল কোরান একাডেমির ছাত্র আহনাফ ও ইবনান এর যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাসুল। তিনি তাঁর বক্তব্যে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ও ফুলতলী ইসলামিক সেন্টারের ভূয়শী প্রশংসা করে শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। বিশেষ করে কুরআন মুখস্থ করণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পবিত্র হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, ”একজন কুরআনের হাফিজ কিয়ামতের দিন তাঁর পরিবারের ১০ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।” কাজেই সন্তানদেরকে পবিত্র কুরআনের হাফিজ বানানোর জন্য শিক্ষার্থীদের মা-বাবা অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV