ফুল থেকে আইসক্রিম!

আইসক্রিম ছাড়া কি গ্রীষ্মকাল কল্পনা করা যায়? অথচ অনেকেই দুধে অ্যালার্জি থাকার কারণে এর স্বাদ গ্রহণ করতে পারেন না। তাই এবার তারাও যাতে লোভনীয় এই খাদ্যটি থেকে বঞ্চিত না হন, সেজন্য চলছে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। জার্মানিতে প্রায় এক কোটির মত মানুষের রয়েছে দুধে অ্যালার্জি। তার মানে দুধের প্রোটিন বা শর্করা হজম হয় না তাদের। বিকল্প হিসাবে এতদিন তাদের সয়াবিনের দিকে হাত বাড়াতে হতো। সন্তুষ্ট থাকতে হতো সয়াবিন থেকে প্রস্তুত খাদ্যদ্রব্যেই। সমপ্রতি আরেক ধরনের উদ্ভিদ বিশেষ করে ফুলের দিকে দৃষ্টি আকৃষ্ট হয়েছে গবেষকদের। এটির নাম লিউপিন। জীবজন্তুর খাদ্য ও সার হিসাবে ব্যবহূত হতো এতদিন উদ্ভিদ।
জার্মানির ফ্রাউয়েনহোফার ইন্সটিটিউটের গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করে বের করেছেন লিউপিন থেকে বিশেষ পদ্ধতির মাধ্যমে এক ধরনের প্রোটিন বের করা যায় যা ল্যাকটোস, গ্লুটেন ও কোলস্টেরল মু্ক্ত ? এই দিকটিতে দৃষ্টি আকৃষ্ট হয় আইসক্রিমপ্রেমীদেরও। আর তাই গড়ে তোলা হয় ছোট এক আইসক্রিম প্রস্তুত কারখানা ‘প্রোলিউপিন’। প্রোলিউপিন কারখানার উত্পাদনের দায়িত্বে থাকা গেয়ারহার্ড ক্লোট। বছর খানেক আগে লিউপিন থেকে তৈরি প্রথম আইসক্রিম বাজারে আসে। সম্পূর্ণভাবে উদ্ভিদ থেকে তৈরি, ল্যাকটোস ও কোলস্টেরলমুক্ত। শর্করা ও তেলের ভাগও কম। ভোক্তারা এই আইসক্রিম সাদরে গ্রহণ করেছেন, জানান প্রোলিউপিনের ব্যবস্থাপনা পরিচালক কাট্রিন পেটারসেন। জার্মানির প্রায় ১৫ থেকে ২০ শতাংশ মানুষ দুধের ল্যাকটোস হজম করতে পারে না। তাই এই জাতীয় খাদ্যের গুরুত্ব দিন দিন বাড়ছে বলে জানান তিনি।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests