Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফেক নিউজের ভয়াবহতা নিয়ে সাবধান করার পরেও ওবামার কথা আমলে নেয়নি জুকারবার্গ

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: September 25, 2017 | 9:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে ফেক নিউজ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ফেক নিউজের ভয়াবহতা নিয়ে জুকারবার্গকে সর্তক করেছিলেন বলে ওয়াশিংন পোস্টের এক সংবাদে সোমবার বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের দুই মাস আগে সাবাধানী বাণী দিয়ে ওবামা জুকারবার্গকে বলেছিলেন ফেক নিউজ প্রতিরোধ করতে হবে তা না হলে আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে।

জবাবে জুকারবার্গ তৎকালিন প্রেসিডেন্ট বারাক ওবামার সতর্কতাকে আমলে নেননি। ওবামার সতর্কতা উড়িয়ে দিয়ে জুকারবার্গ বলেছিলেন ফেক নিউজের কোনো প্রভাব পড়বে না ফেসবুকে।

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তুমুল বিতর্ক চলছে। ফেসবুকে রাশিয়ার বিজ্ঞাপনের কথা স্বীকার করেছেন জুকারবার্গ। তিনি জানান, রাশিয়াভিত্তিক একটি গ্রুপ প্রায় ৩ হাজার রাজনৈতিক বিজ্ঞাপন ক্রয় করেছিল ২০১৬ সালের নির্বাচনের সময়।

মার্কিন স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের কাছে বিজ্ঞাপনগুলো ফেসবুক বিক্রি করেছিল বলে ফেসুবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে রবার্ট মুলার ও এর সঙ্গে জড়িতদের আদালতে এই বিজ্ঞাপন বিক্রির বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে বাজফিড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে মার্ক জুকারবার্গের নিয়ন্ত্রণ থাকতে পারে তবে তাদের আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের প্রভাব তাদের থেকে আরো বেশি শক্তিশালী। বাজফিড জানায়, যারা আর্টিফিসিল ইনটিলিজেন্সটি তৈরি ও তদারকি করেছিল বর্তমানে তাদের চেয়েও এর ক্ষমতা অনেক বেশি। সূত্র: ওয়াশিংটন পোস্ট, বাজফিড নিউজ ও ভ্যানিটি ফেয়ার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV