Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক হিমেল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: November 18, 2019 | 5:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। শামীম আহমেদ নয়া কমিটির সভাপতি এবং জাকিরুল হিমেল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৭ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। শামীম আহমেদ বিদায়ী কমিটিরও সভাপতি ছিলেন। আগামী এক মাসের মধ্যে কার্যকরী কমিটির অন্যান্য পদে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত হয়।

সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ হারুন রশিদ, হারুন চৌধুরী, শফিক রহমান, ফয়ছল আহমেদ চৌধুরী, জাকিরুল হিমেল চৌধুরী, হাবিবুর রহমান, দারা মিয়া, সৈয়দ এ আলম, রাদি চৌধুরী, সামি চৌধুরী, হাবিবুর রহমান মায়া প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকিরুল হিমেল চৌধুরীর নাম প্রস্তাব করা হলে এপদে আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সিনিয়ার সদসদের পরামর্শ নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ’র এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটি সহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী সভাপতি শামীম আহমেদ সংগঠনের বিগত দিনের উল্লেখযোগ্য কর্মকান্ডের বিবরণী তুলে ধরে তাদেরকে দায়িত্বপালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক জাকিরুল হিমেল চৌধুরীরকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক জাকিরুল হিমেল চৌধুরী ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV