Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ফেডারেল ক্রিমিনালের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি!

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: October 10, 2012 | 6:31 PM

এনা, নিউইয়র্ক : ফেডারেল ক্রাইমে লিপ্ত ছিলেন এমন ব্যক্তির নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি গঠিত হচ্ছে বলে জোর গুঞ্জন উঠেছে। এ নিয়ে মাঠ পর্যায়ের নেতা-কর্মীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৭ অক্টোবর দিনভর বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসের ত্যাগী নেতা-কর্মীরা মিডিয়ার কাছে প্রশ্ন রেখেছেন, ‘ফেডারেল ক্রিমিনালের নেতৃত্বে নতুন কমিটি আমরা মানবো না।’ শুধু তাই নয়, ১/১১ পরবর্তী সময়ে যে ব্যক্তি নিউইয়র্কের ‘জাগো বাংলাদেশ’র নেতার মাধ্যমে জেনারেল মইনের সাথে বৈঠকে মিলিত হয়েছেন এবং তারেক রহমান সম্পর্কে কটু কথা বলেছেন প্রকাশ্যে-তাকে কেউই যুক্তরাষ্ট্র বিএনপির আহবায়ক/সভাপতি মানবে না।

নেতা-কর্মীরা আরো উল্লেখ করেছেন যে, দলের চেয়ারপার্সনের চিকিৎসা এবং চেয়ারপার্সনের ভাইয়ের চিকিৎসাই যদি নেতৃত্ব লাভের একমাত্র যোগ্যতা হয় তাহলে সারা বছর সভা-সমাবেশ-মানববন্ধন করে লাভ কি? নেতা-কর্মীরা আরো বলেছেন, কয়েক মাস আগে দলের চেয়ারপার্সন নিউইয়র্কে এলে যে ব্যক্তিকে তার সফরের সমন্বয় করার দায়িত্ব দেয়া হয়েছিল, তিনি তা পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন-ঐ ব্যক্তির নেতৃত্বে পুনরায় যদি কোন কমিটি গঠন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র বিএনপির ভাঙ্গন আরেক দফা ত্বরান্বিত হবে। উল্লেখ্য, বর্তমানে ৪ ভাগে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্টনে আসছেন শুক্রবার। সেখানে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুশাসনের স্থায়িত্ব এবং প্রতিবেশীর সাথে পানির অংশিদারিত্ব শীর্ষক একটি আলোচনায় তিনি বক্তব্য রাখবেন। এ অনুষ্ঠান হবে ১৩ অক্টোবর। এ উপলক্ষে বেলজিয়াম হয়ে নিউইয়র্কের পথে রয়েছেন মির্জা ফখরুল। ঢাকা ত্যাগের আগে তিনি চেয়ারপার্সনের সাথে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি সম্পর্কে আলোকপাত করেছেন। বেলজিয়ামে পৌঁছার আগে লন্ডনে তারেক রহমানের সাথেও তার সাক্ষাত ঘটবে। এরপর বস্টনে অবস্থানকালেই তিনি যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করতে পারেন। এটি হতে পারে আহবায়ক কমিটি-নির্ভরযোগ্য একাধিক সূত্রে এনা জানতে পেরেছে।

আরো জানা গেছে, সম্প্রতি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে বেগম জিয়ার ছোট ভাই মেজর সাঈদ এস্কান্দার ইন্তেকাল করেছেন নিউইয়র্কের একটি হাসপাতালে। সাঈদ এস্কান্দারের চিকিৎসা চলেছে ডা. মজিবর রহমান মজুমদারের নেতৃত্বে-এমন ধারণা দেয়া হয়েছে বিএনপির হাই কমান্ডকে। যদিও ডা. মজিবর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ নন। এর আগে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারকের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন ডা. মজিবর রহমান। মোসাদ্দেক আলী ফালুর বিশ্বস্ত লোক হলেন ডা. মজিবর রহমান। এ ৩টি কারণে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্ব তার ভাগ্যে জুটছে বলে শোনা যাচ্ছে।

অপর একটি সূত্রে আরো জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির কমিটি গঠনের পর সংশ্লিষ্টরা অনেক অবাঞ্ছিত কাজ করে তারেক রহমানের বিশ্বাসে চির ধরিয়েছেন। এজন্যে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নিয়ে তার যে আগ্রহ ছিল এখন সেটি থিতিয়ে গেছে। আরো জানা গেছে, তবুও তিনি (তারেক রহমান) চান না যে মোসাদ্দেক আলী ফালুর নিয়ন্ত্রণে চলে যাক যুক্তরাষ্ট্র বিএনপি। প্রসঙ্গত: উল্লেখ্য. ডা. মজিবর রহমান বহু বছর আগে বিএনপির প্রতিষ্ঠালগ্নে আহবায়ক ছিলেন। তার পর এক যুগেরও অধিক সময় বিএনপির কোন কর্মকান্ডে তাকে দেখা যায়নি। অধিকন্তু ১/১১ পরবর্তী সময়ে তিনি মইন-ফখরুদ্দিনদের সাফাই গেয়েছেন বলে মাঠ পর্যায়ের সকলে মনে করেন। এ অবস্থায় তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কাউকে খোঁজছেন নতুন কমিটির সভাপতি অথবা আহবায়ক হিসেবে। এক্ষেত্রে নিউজার্সী স্টেট প্রশাসনে কর্মরত সোলায়মান সেরনিয়াবাত এবং নিউইয়র্কের আরেক চিকিৎসক ডা. শাহ আলমের নাম রয়েছে তারেক রহমানের সামনে। এ দুজনই মূলধারায় কাজ করেন-যা বেগম জিয়ারও অজানা নেই। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাথেও রয়েছে এ দু’জনের সুসম্পর্ক। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপির বিভক্ত গ্র“্রপে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল লতিফ সম্রাট, ডা. মজিবর রহমান মজুমদার, শরাফত হোসেন বাবু এবং আকতার হোসেন বাদল। ডা. মজিবর রহমানের নেতৃত্বে নতুন কমিটি হবার অর্থ হবে অপর ৩ গ্র“পকে আরো চাঙ্গা করা। এর ফলে বিএনপির সাংগঠনিক কর্মকান্ডে আরো স্থবিরতা আসবে বলেই আশংকা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV