Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানা’র সদস্যপদ নবায়নের শেষ সময় ৩১ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 19, 2019 | 12:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার ২০১৯ সালের সদস্যপদ নবায়নের সর্বশেষ সময় ৩১ জুলাই ২০১৯। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং কো-চেয়ারম্যান শিব্বীর আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই এর মধ্যেই সদস্য ফি পঞ্চাশ (৫০) ডলার পরিশোধ করে সদস্যপদ নবায়ন করা যাবে। তবে আগষ্টের ৭ তারিখের মধ্যে ৫০ ডলার লেইট ফি সহ সর্বমোট একশত (১০০) ডলারের বিনিময়ে সদস্যপদ নবায়ন করা যাবে। এছাড়া নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশগ্রহন ও পারফর্ম করার জন্য আগামী ২০ জুলাই এর মধ্যে ফোবানা কোষাধ্যক্ষ বরাবর দুইশত পঞ্চাশ ডলার (২৫০) ডলার রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে। তবে লেইট ফি ৫০ ডলার সহ সর্বমোট তিনশত (৩০০) ডলার ৩১ জুলাই এর মধ্যে জমা দিয়েও রেজিষ্ট্রেশন করা যাবে। তবে এক্ষেত্রে সম্মেলনের মুলমঞ্চে পারফর্ম করবার জন্য দশ (১০) মিনিট পাওয়ার কোন নিশ্চয়তা ফোবানা কর্তৃপক্ষ দিতে পারবেনা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ফোবানার যেকোন সদস্য ফোবানা সম্মেলন ২০১৯ বার্ষিক সাধারন সভায় ৫০ ডলার প্রদান করে সদস্যপদ নবায়ন করতে পারবে। তবে সেক্ষেত্রে সাধারন সভায় ভোট প্রদান করতে পারবেনা। ফোবানার নুতন সদস্যপদের জন্য যথাযথ কাগজপত্র সহ ফোবানা কোষাধ্যক্ষ বরাবর ৫০ ডলার মেম্বারশীপ ফি জমা দিয়ে সদস্যপদ সংগ্রহ করতে পারবে।

সদস্যপদ রেজিষ্ট্রেশনের সকল কাগজপত্র ও ফি নির্দিষ্ট সময়ের মধ্যে মেইল বা ইমেইলের মাধ্যমে জমা দেয়া যাবে। এছাড়া রেজিষ্ট্রেশন ও সদস্য প্রদানের জন্য ফোবানার ওয়েবসাইট http://fobanaonline.com/  এ ভিজিট করে অনলাইনে পেমেন্ট করা যাবে। সেক্ষেত্রে পেমেন্টের রিসিট ফোবানা কোষধ্যক্ষ বরাবর প্রেরন করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV