Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ২৩ হাজার ৪শ কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: March 29, 2019 | 5:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ৪শ কোটি ডলার। যা এই মাসে সরকারের ঘাটতির রেকর্ড পরিমাণ বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার এই তথ্য প্রকাশ করে।

অর্থ মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় গত মাসে বাজেট ঘাটতির পরিমাণ ৮ দশমিক ৭ শতাংশ বাড়ে। ফলে ১ অক্টোবর থেকে শুরু হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট বাজেট ঘাটতির পরিমাণ ৫৪ হাজার ৪২০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। যা পূর্ববর্তী অর্থবছরের একই মেয়াদের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

ফেব্রুয়ারিতে মার্কিন সরকার মোট ৪০ হাজার ১শ কোটি ডলার ব্যয় করে। যা আগের অর্থবছরের তুলনায় ২১ শতাংশ বেশি। এইসময় কর এবং রাজস্ব থেকে সরকারের আয়ের পরিমাণ ছিলো ১৬ হাজার ৭শ কোটি ডলার। এই খরচের পরিমাণ আবার পূর্বের তুলনায় ৫০ দশমিক ৯ শতাংশ কম হলেও তাতে বাজেট ঘাটতি কমেনি।

ফেব্রুয়ারিতে প্রধানত তিনটি খাতে সবচাইতে বেশি ব্যয় করেছে মার্কিন সরকার। যার আওতায় সামাজিক নিরাপত্তা ও আয় নিরাপত্তাখাত দুটিতে সমান পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়।

দুটি খাতের প্রতিটিতেই ৮ হাজার ৭শ কোটি ডলার খরচ করে মার্কিন সরকার। তৃতীয় প্রাধান্য পায় প্রতিরক্ষা খরচ। এইখাতে ৫ হাজার ৭শ কোটি ডলার খরচ করা হয়।

এদিকে ২০২০ সালের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের কাছে যে বাজেট প্রস্তাব দিয়েছেন তা অনুমোদন করা হলে, ওই বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ১ লাখ ১০ হাজার কোটি ডলার হবে।

মোট ৪ লাখ ৭০ হাজার কোটি ডলারের ওই বাজেট প্রস্তাবনায়, প্রতিরক্ষাখাত বাদে কেন্দ্রীয় সরকারের অন্যান্য বিভাগের খরচ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি অব্যাহত রাখার সুপারিশ করেছেন ট্রাম্প। ফিনান্সিয়াল এক্সপ্রেস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV