Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: November 25, 2010 | 11:13 PM

 
আশরাফ খান: আগামী ফেব্রুয়ারি থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ শুরু করবে। দেশ ও বিদেশে শাখা খুলে ব্যয়ের বোঝা না বাড়িয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে শেয়ারিং ব্যাংকিং ব্যবস্থা চালু করা হবে।
এ ব্যবস্থায় রেমিটেন্স প্রেরণকারীদের কাছ থেকে সার্ভিস চার্জের একটা অংশ দেয়া হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে। প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম প্রধানত চাকরি নিয়ে বিদেশে গমনেচ্ছু দরিদ্র পরিবারের সদস্যদের স্বল্পসুদে ঋণ দেয়াসহ তাদের বিভিন্ন আর্থিক সহযোগিতা দেয়ার মধ্যেই কেন্দ্রীভূত থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১শ’ কোটি টাকার অপরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ৫ কোটি টাকা। ৯৫ কোটি টাকা নেয়া হবে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে। সংসদের গত অধিবেশনে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন পাস হওয়ার পর ব্যাংকের চেয়ারম্যান, এমডি নিয়োগ ও পরিচালনা পর্ষদ গঠন করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রবাসী কল্যাণ বোর্ড কার্যালয়েই হবে ব্যাংকের প্রধান কার্যালয়। বিদেশে কমপক্ষে ৭টি শাখা এবং দেশে ১৫টি শাখা খোলার পরিকল্পনা নেয়া হয়েছিল প্রথমদিকে। যেসব জেলার অভিবাসীরা অধিক পরিমাণে রেমিটেন্স পাঠান সেসব জেলায় অগ্রাধিকার ভিত্তিতে শাখা খোলার কথা ছিল। এতে ব্যবস্থাপনা ও পরিচালনা ব্যয় অনেক বেড়ে যাবে বলে এ পরিকল্পনা বাদ দেয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খান মানবজমিনকে বলেন, অভিবাসীদের এবং বাংলাদেশে তাদের অভিভাবকদের সহযোগিতা করাই হবে ব্যাংকের মূল উদ্দেশ্য। দেশে-বিদেশে শাখা খুলতে গেলে অনেক বাড়তি খরচ টানতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শাখা রয়েছে সারাদেশেই। এদের মাধ্যমেই সেবা দেয়া হবে। সার্ভিস চার্জের একটা অংশ এদের দেয়া হবে। সচিব বলেন, ফেব্রুয়ারির মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ শুরু করবে। জানা যায়, বৈধ কাজ নিয়ে বাংলাদেশ থেকে যেসব দরিদ্র পরিবারের সদস্যরা বিদেশে যাবে তাদের যাওয়ার জন্য সহজ শর্তে প্রয়োজনীয় অর্থ ব্যাংক ঋণ দেবে। নিয়োগপত্রই তাদের গ্যারান্টি হিসেবে গণ্য হবে। বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশস্থ দূতাবাস চুক্তিতে আসবে। এই চুক্তি অনুযায়ী প্রতি মাসের বেতন থেকে ঋণের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ মালিক কেটে রাখবে। দূতাবাস এই অর্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে ফেরত পাঠাবে। সচিব ড. জাফর বলেন, দেশে ফেরার পর তাদের কিছু মূলধন দেয়া হবে, যাতে বিদেশ থেকে অর্জিত অর্থ এবং ব্যাংকের সহজ শর্তের ঋণ নিয়ে তারা দেশে কিছু করতে পারেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV