Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ফের ফেসবুক ডাউন, বিশ্বজুড়ে বিভ্রাট!

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 3, 2019 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফের ডাউন হয়ে গেল সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। যার জেরে বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছেন।

ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘ইন্সটাগ্রাম’ এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘হোয়াইটস অ্যাপ’ ব্যবহারের ক্ষেত্রেও অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিরর ও ডেইলি মেইল। ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন জানিয়েছে, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু ফেসবুক ব্যবহারকারী।

যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।টেকনিক্যাল কারণে এই বিভ্রাট বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV