Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ফেসবুকবিহীন জীবনকে অর্থহীন মনে করে আত্মহত্যা!

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: September 16, 2017 | 6:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বন্ধুরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে। তাই নিজেও একটা খুলল স্কুল পড়ুয়া মেয়েটা। ধীরে ধীরে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে সে এতটাই আসক্ত হয়ে গেল যা তার শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে দিল। দিনরাত ফোনের স্ক্রিনে মুখ গুজে থাকতো। কোন বন্ধু কোন ছবি দিল, কে কোন মন্তব্য করল, কে কয়টা লাইক দিল, শেয়ার করল এগুলো তার কাছে হয়ে গেল পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ। আর নানা অঙ্গভঙ্গিমায় নিজের সেলফি তুলে ফেসবুকে তা পোস্ট করে কমেন্ট আর লাইকের জন্য অপেক্ষায় বসে থাকতো। বাবা-মায়ের হাজার অনুরোধে কাজ হয়নি। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বেশ বকাঝকা করেন বাবা-মা। মোবাইল ফোনটি কেড়ে নেন তার কাছ থেকে। কিন্তু ফেসবুকবিহীন জীবনকে অর্থহীন মনে করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি।

ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার একটি গ্রামে। ওই ছাত্রীর নাম মাম্পি দাস (১৮)। হাবরারই কামিনিকুমার গার্লস স্কুলে একাদশ শ্রেণীতে পড়ত সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। মাম্পির বাবা বিকাশ দাস জানান, তার মেয়ে মেধাবী ছিল। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার আগে সে পড়াশোনা ছাড়া কিছুই বুঝত না। কিন্তু ধীরে ধীরে ফেসবুকে আসক্ত হয়ে পড়লে তারা হাজার চেষ্টা করেও ফেরাতে ব্যর্থ হন। -টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV