ফেসবুকের অফিস সংস্করণ আসছে
অফিসে জনসম্মুখে ফেসবুক বন্ধ! চিন্তায় পড়েছেন? শিগগিরই আপনার এ দুশ্চিন্তা কাটতে যাচ্ছে। অফিসের কর্মীদের জন্য আলাদা করে ফেসবুকের একটি সংস্করণ তৈরি করছে ফেসবুক কতৃর্পক্ষ, যা কাজের ক্ষেত্রে সহায়ক হবে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামের ফেসবুকের এই অফিস সংস্করণটি লিঙ্কডইনকে টেক্কা দেওয়ার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছেন মার্ক জাকারবার্গ। ফেসবুক-ঘনিষ্ঠ একটি সূত্র ফিন্যান্সিয়াল টাইমস-কে আজ সোমবার জানিয়েছে, গোপনে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামের সাইট তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
কী সুবিধা থাকবে ফেসবুকের অফিস সংস্করণে? ফেসবুকের নতুন এই সাইটটিতে সহকর্মীদের সঙ্গে চ্যাট করা, পেশাদার কর্মজীবীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং ডকুমেন্ট শেয়ার করার সুবিধা থাকবে।
সম্প্রতি ফেসবুকের প্রান্তিক আয় ঘোষণার সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুকে আরও বেশি পরিমাণ বিনিয়োগ করার কথা জানান। জাকারবার্গ বলেন, ‘আমরা ভবিষ্যতের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে ফেসবুকে চরমভাবে বিনিয়োগ অব্যাহত রাখব। সবাইকে যুক্ত করে, এই বিশ্বকে বুঝে এবং পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের সুবিধা দিতে কাজ চালিয়ে যাব।’ জাকারবার্গ আরও বলেন, ‘আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি।’
২০০৪ সালে হার্ভার্ডের ডরমেটরিতে মার্ক জাকারবার্গের হাতে যাত্রা শুরুর পর এখন ফেসবুক ব্যবহারকারী ১৩৫ কোটিতে পৌঁছেছে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!