ফেসবুকের তহবিলে দেড়শ’ কোটি ডলার
ইউএসএনিউজ ডেস্ক: বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে ফেসবুক। এর ফলে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের বাজারমূল্য দাঁড়াল ৫ হাজার কোটি ডলার। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এ কথা জানায়।খবর রয়টার্স অনলাইনের।ফেসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড এবার্সম্যান বলেন, আমাদের ব্যবসা ভালোই যাচ্ছে। নতুন মূলধন সংগ্রহের মাধ্যমে ফেসবুকের আর্থিক সক্ষমতা বাড়াতে পেরে আমরা সন্তুষ্ট। নতুন এ বিনিয়োগ ব্যবহার করে ফেসবুকের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।সংগ্রহ করা এ অর্থের মধ্যে ১০০ কোটি ডলার এসেছে ফেসবুকের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিদেশি গ্রাহকদের কাছ থেকে। বাকি ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে রাশিয়ার সংস্থা ডিজিটাল স্কাই টেকনোলজিস ও গোল্ডম্যান স্যাকস নিজে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি