ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করতে হ্যাকিং!
ফেইসবুকসামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নিরাপত্তা ত্রুটির বিষয়টি এবার প্রমাণসহ দেখিয়ে দিলেন ফিলিস্তিনের প্রযুক্তি বিশেষজ্ঞ খলিল শেরাত। এ কাজটি করতে গিয়ে তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ফেসবুক পেজটি হ্যাক করে সেখানে মন্তব্য পোস্ট করেছেন! ফেসবুকের নিয়ম অনুযায়ী, কারও বন্ধু না হয়ে থাকলে তাঁর ফেসবুক ওয়ালে কিছু লেখা যায় না। আর এ নিয়মটিকেই ভেঙে নিজের দক্ষতার মাধ্যমে খলিল শেরাত দেখিয়ে দিয়েছেন যে এটিও সম্ভব। এ কাজটি আরেকবার ফেসবুকের নিরাপত্তা ত্রুটির বিষয়কে সামনে নিয়ে এল। এর আগে ফেসবুকের এমন ত্রুটির বিষয়টি একাধিকবার ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন খলিল শেরাত। তাই এই ত্রুটির বিষয়টি প্রমাণ করতে সরাসরি মার্ক জাকারবার্গের পেজ হ্যাক করে সেখানে একটি পোস্টও দিয়েছেন শেরাত। তিনি জানান, এ সমস্যাটি অনেক দিন ধরেই ফেসবুকে রয়েছে। আমি বিষয়টি একাধিকবার বার্তা পাঠিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তাই এ ত্রুটি দেখাতেই সবশেষে মার্ক জাকারবার্গের পেজটি হ্যাক করে প্রমাণ করেছি। অভিযোগের এ বিষয়ে ফেসবুক এর আগে জানিয়েছিল, এটি ফেসবুকের কোনো সফটওয়্যারজনিত সমস্যা বা বাগ নয়। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই।
এ কাজটি করার পর ফেসবুকের সেরা প্রকৌশলীরা শেরাতের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন। তবে দৃষ্টি আকর্ষণের এ পদ্ধতি পছন্দ না হওয়ায় শেরাতের ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে পুরস্কৃত করে ফেসবুক কর্তৃপক্ষ। তবে শেরাতের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটল। এর ব্যাখ্যা হিসেবে ফেসবুক জানায়, শেরাত যে পদ্ধতিতে কাজটি করেছেন, তা ফেসবুকের নীতিমালা অনুযায়ী হয়নি। তাই তাঁর অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবে ফেসবুকের আর কী কী নিরাপত্তা ত্রুটি আছে, সেগুলো বের করার সুযোগ দেওয়া হয়েছে শেরাতকে। —ম্যাশএবল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes