Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গের নিরাপত্তা খরচ আরো ১০ মিলিয়ন ডলার বৃদ্ধি

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: August 3, 2018 | 7:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরপত্তায় গত বছর খরচ হয়েছিল ৭.৩৩ মিলিয়ন ডলার। এ খরচের সঙ্গে আরো যোগ করা হয়েছে ১০ মিলিয়ন ডলার। জাকারব্যার্গের ব্যক্তিগত নিরপাত্তায় খরচ দাঁড়াল ১৭.৩৩ মিলিয়ন ডলার। আর ২০১৩ সাল থেকে জাকারবার্গের নিরাপত্তায় খরচ হয়েছে ২৪.৭ মিলিয়ন ডলার। বিজনেস স্ট্যান্ডার্ড

নিরাপত্তা বিশ্লেষকরা বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে জাকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তা খরচকে অতিরিক্ত মনে করছেন না । নিরাপত্তা উপদেষ্টা রডরিক জোন্স বলেন, জাকারবার্গের বাড়ি ছাড়াও যাতায়াত, নিরাপত্তা দল, সাইবার, ভ্রমণ ও তার পরিবারের সদস্যদের জন্যে যে মানের নিরাপত্তা প্রয়োজন তাতে ১০ মিলিয়ন ডলার বৃদ্ধি অতিরিক্ত নয়। ৬৮.৬ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে জাকারবার্গের এবং তার ফেসবুক নিয়ে ইদানিং সমালোচনাও বাড়ছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার ফাকেনবার্গ যিনি পরে ইনসাইট সিকিউরিটি প্রতিষ্ঠা করেন তিনি জানান, নিরাপত্তা খরচে জাকারবার্গের দেহরক্ষীদের পেছনে ব্যয় হবে ১ মিলিয়ন ডলার। সার্বক্ষণিক ৪ জন নিরাপত্তা কর্মী জাকারবার্গের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তারা কখনো একা কাজ করবেন না। পরিবারের সদস্য মিলিয়ে অন্তত ১০ জন দেহরক্ষী থাকছে জাকারবার্গের জন্যে। এদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এদের একজন নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ