ফেসবুকে অর্থ লেনদেন সুবিধা চালু
ফেসবুকের মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে। আজ থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীরা এ সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ ১২৫টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ সুবিধাটি পাবেন। এ জন্য ইতিমধ্যে ফেসবুকে সংযোজন করা হয়েছে একটি নতুন অ্যাপ্লিকেশন। ফেসবুকে অর্থ লেনদেন চালু করতে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে যুক্তরাজ্যের নতুন প্রতিষ্ঠান অ্যাজিমো। সেলফোন থেকেও সুবিধাটি পাওয়া যাবে। জানা গেছে, অ্যাপসটির সাহায্যে ব্যবহারকারী চাইলে অন্য একজন ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন। ফেসবুকে অর্থ পাঠাতে ১ শতাংশ হারে চার্জ দিতে হবে। এই হারে ৫০০ পাউন্ড পর্যন্ত পাঠাতে খরচ হবে ৫ পাউন্ড। তবে ৫০০ পাউন্ডের বেশি যে কোনো পরিমাণ অর্থ লেনদেনে খরচ হবে ১৫ পাউন্ড। বিশ্লেষকদের মতে, এ পদ্ধতি অর্থ লেনদেন দ্রুত এবং নিরাপদ করবে। অর্থ প্রেরণের খরচও অনেক কমিয়ে আনতে সক্ষম হবে। অ্যাজিমোর প্রতিষ্ঠাতা মাইকেল কেন্ট জানান, ফেসবুকে বর্তমানে ১০০ কোটিরও বেশি সদস্য রয়েছে। নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা ফেসবুকের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা চালু করতে পেরে গর্বিত। অর্থ লেনদেনের সুবিধা পেতে https://azimo.com/en/6zw3us28z1ঠিকানায় অ্যাকাউন্ট খুলতে হবে। আমিনুর রহমান/সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests