ফেসবুকে আসছে ‘হ্যাসট্যাগ’
অনলাইন ডেস্ক : টুইটারের তুমুল জনপ্রিয় ‘হ্যাসট্যাগ’ চিহ্নটি এবারে দেখা যেতে পারে ফেসবুকেও। ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাসট্যাগ চিহ্নটি ফেসবুকে আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হ্যাসট্যাগ দিয়ে খোঁজ করা যাবে। টুইটারে হ্যাসট্যাগের সঙ্গে কোনো শব্দ লিখে নির্দিষ্ট বিষয়ের ওপর টুইট বা বার্তা খোঁজা হয়। কোনো সৃজনশীল বক্তব্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই হ্যাসট্যাগ। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিভিন্ন বিষয় যাতে হ্যাসট্যাগ দিয়ে সহজেই ব্যবহারকারীরা খুঁজে পান, সে লক্ষ্যে কাজ করছে ফেসবুক। মোবাইল প্ল্যাটফর্মের জন্যই হ্যাসট্যাগের মতো জনপ্রিয় প্রতীক সংযুক্ত করতে কাজ করছে ফেসবুক। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, মোবাইল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে ফেসবুক ও টুইটারের মধ্যে হ্যাসট্যাগ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests