ফেসবুকে ছবি দেওয়ার আগে ভাবুন
অনলাইন ডেস্ক : ফেসবুকে ছবি আপলোড I আপনার তোলা ছবি কি ফেসবুকে আপলোড করতে বলেছে কাছের কোনো ঘনিষ্ঠ বন্ধু? গবেষকেরা বলছেন, বন্ধুত্ব নষ্ট করতে না চাইলে ফেসবুকে ছবি আপলোড করা থেকে বিরত থাকুন।
যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন, দ্রুত বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করার অন্যতম কারণ ফেসবুকে ছবি আপলোড। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়।
গবেষক ডেভিড হাফটন ও স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক বেন মেরডার ৫০০ ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে এ গবেষণা করেন। গবেষণায় তাঁরা দেখেন, ছবির বিষয়বস্তু ও মান সম্পর্কের ওপর প্রভাব ফেলছে।
গবেষকেরা জানান, ফেসবুকে যাঁরা অতিরিক্ত ছবি শেয়ার করেন, তাঁরা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকেন। ফেসবুক বন্ধুরা ছবি পোস্ট করা ব্যক্তিকে এড়িয়ে চলেন এবং তাঁর ছবিও দেখেন কম। এতে বন্ধু, সহকর্মী ও স্বজনদের মধ্যেও দূরত্ব তৈরি হয়। ঘনিষ্ঠ সঙ্গীর ছবিও ঘন ঘন ফেসবুকে পোস্ট করার ফলে ঘনিষ্ঠতা কমে যায়।
গবেষক ডেভিড বলেন, যাঁরা ঘন ঘন ফেসবুকে ছবি পোস্ট করেন, তাঁরা বাস্তব জীবনের সম্পর্কের ক্ষতি
করছেন। এর কারণ, হচ্ছে ছবি দেখার ফলে বাস্তব জীবনে ফেসবুক ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ কমে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে যেসব ছবি বেশি পোস্ট করা হয়, এতে বেশি নেতিবাচক প্রভাব পড়ে এবং এ ধরনের ছবি আকর্ষণ হারায়।
ব্র্যান্ডের প্রচারণার ক্ষেত্রেও যেসব স্বেচ্ছাসেবক অংশ নেন তাঁদের ছবি বা ব্র্যান্ড প্রচারণায় অংশগ্রহণকারীদের ছবিও ফেসবুকে নেতিবাচক প্রভাব ফেলে।
স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক বেন মেরডার পরামর্শ দিয়েছেন, ফেসবুকে ছবি আপলোড বা লিংক শেয়ার করার ক্ষেত্রে দ্বিতীয়বার এ বিষয়ের গুরুত্ব ভেবে দেখা উচিত এবং তা একবার শেয়ার করা উচিত। ফেসবুকে ছবি পোস্ট করা হলে অন্যদের কাছে তা কীভাবে প্রভাব ফেলতে পারে, এ বিষয়ে ভেবে দেখে তবেই এ ঝুঁকি নেওয়া ভালো।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী