ফেসবুকে পরীক্ষিত ব্যবহারকারী-সুবিধা
শচিন টেন্ডুলকারের পরীক্ষিত ফেসবুক ফ্যান পেইজ। টিকচিহ্ন বলে দিচ্ছে এটি তঁারই পেজ I সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের মতো করে বিখ্যাত ব্যক্তিদের চিহ্নিত করার সুবিধা চালু করেছে। এর ফলে এখন ফেসবুক টুইটারের মতো করেই বিশেষ উদ্যোগ নেবে যার মাধ্যমে বিখ্যাত তারকা, খেলোয়াড়, ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রিয় ব্র্যান্ড, সাংবাদিকদের প্রকৃত ফেসবুক পেজ নিশ্চিত করবে। অর্থাৎ নির্দিষ্ট পেজটি যাঁর নামে রয়েছে, তিনিই ব্যবহার করেন কিংবা তাঁর অনুমোদনে পরিচালিত হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। ২৯ মে থেকে ফেসবুকে এ সুবিধা চালু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা ও খেলোয়াড়ের সঠিক ফেসবুক পেজকে চিহ্নিত করা হয়েছে এবংপেজে তাঁদের নামের পাশে নীল টিকচিহ্ন যোগ হয়েছে। এই টিকচিহ্ন নিশ্চিত করবে যে, এটি ওই ব্যক্তির আসল ফেসবুক পেজ। সম্প্রতি ফেসবুক আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুনভাবে তারকা, ব্যক্তিত্ব এবং সেরা ব্যবসায়ীদের অনুমোদিত (ভেরিফাইড) ফেসবুক পেজ চিহ্নিতের কাজ শুরু হয়েছে। এর মধ্যে যাঁদের ফ্যান-সংখ্যা কিংবা বন্ধুর সংখ্যা অনেক বেশি এবং তাঁদের নিয়েও রয়েছে বেশ আগ্রহ, তাঁদের অ্যাকাউন্ট কিংবা ফ্যান পেজ চিহ্নিত করা হবে। টুইটারের মতো করেই একটি নীল রঙের টিকচিহ্ন দেখেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন এটি মূল এবং অনুমোদিত অ্যাকাউন্ট। এর ফলে তারকাদের কাছ থেকে সঠিক খবর পাওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে একই তারকার নামে একাধিক ফ্যান পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট থাকায় অনেকের পক্ষেই জানা মুশকিল কোনটা আসল। ফেসবুকের এমন উদ্যোগে সে সমস্যাটি দূর হয়ে গেল। —সি নেট ও টেক ক্র্যাঞ্চ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি