ফেসবুকে ‘ফেসওয়াশ’!

ফেসওয়াশ ব্যবহারে যেমন মুখ পরিষ্কার হয়, তেমনি ফেসবুকের প্রোফাইল পরিষ্কার করতে ব্যবহার করা যাবে ‘ফেসওয়াশ’ নামের একটি অ্যাপ্লিকেশন। ফেসবুক প্রোফাইলে আসা অশ্লীল ও বিরক্তিকর পাতা সরিয়ে ফেলতে ফেসওয়াশ ব্যবহার করা যাবে। খবর লস অ্যাঞ্জেলস টাইমস-এর। কেন্ট স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা ‘ফেসওয়াশ’ নামের এ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন। গবেষকেদের দাবি, ‘ফেসওয়াশ’ অ্যাপ্লিকেশনটি ফেসবুক ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য লুকিয়ে রাখা বা মুছে দিতে ব্যবহার করা যায়। অপ্রয়োজনীয় পাতার লিঙ্কও মুছে ফেলা যায় অ্যাপ্লিকেশনটির ব্যবহারে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে Facewa.Sh নামের লিংকে যেতে হবে এবং ফেসবুকে লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশনটিকে আপনার তথ্যে প্রবেশের অনুমতি দিতে হবে। এরপর বিভিন্ন বিভাগ অনুযায়ী আপনার ফেসবুকের আপত্তিকর সব মন্তব্য, ছবি, লিঙ্ক ও অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারবেন। অ্যাপ্লিকেশনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অ্যাপ্লিকেশন নির্মাতা ড্যানিয়েল গার বলেন, ফেসবুকে আপনার ফেস বা মুখ পরিষ্কার রাখা প্রয়োজন। ইন্টারনেটে আপনার মুখ অর্থাত্ ফেসবুক পরিষ্কার রাখতেই ‘ফেসওয়াশ’।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK