ফেসবুকে বাড়তি কিছু
এখন যা যা করছেন ফেসবুকে, চাইলে আরও কিছু সুবিধা সহজে পেতে পারেন৷
ফেসবুকের জন্মদিন তালিকা স্থানান্তর
বন্ধুদের জন্মদিন যেন ভুলে না যান, সেটি নিশ্চিত করে ফেসবুক। কিন্তু আপনি হয়তো তার ওয়ালে শুধু একটা বার্তা দেওয়ার বদলে আরও কিছু করতে চান। সে ক্ষেত্রে অন্যান্য ওয়েব সেবাতেও জন্মদিনের খবর জানার বিষয়টা বিবেচনায় নিতে পারেন। ফেসবুকের বন্ধু এবং প্রিয় মানুষের জন্মদিনের তালিকাটি স্থানান্তর করতে চাইলে ফেসবুকের মূল পাতায় গিয়ে বাঁ পাশের মেনু থেকে ইভেন্টস অপশনে ক্লিক করুন। ইভেন্টস পেজের ওপরে ডানপাশের সেটিংস আইকনে ক্লিক করে এক্সপোর্ট নির্বাচন করলে এক্সপোর্ট ইয়োর ফ্রেন্ডস বার্থডে বা আপকামিং ইভেন্টস—এ দুটির যেকোনোটি আপনার গুগল ক্যালেন্ডার, মাইক্রোসফট আউটলুক বা আইকলে স্থানান্তর করতে পারবেন।
ফেসবুকে সবার মুখ দেখা
শতকোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ছবি এঁটে আছে একটামাত্র ওয়েব পেজে! এক নজরে তা দেখা যাবে (http://goo.gl/ixEaSW) ওয়েব ঠিকানায় গিয়ে। পেজে প্রদর্শিত মোজাইকের যেকোনো জায়গায় ক্লিক করলে ফেসবুক ব্যবহারকারীদের ছবি কিছুটা বড় আকারে দেখা যাবে। সেখান থেকে যাওয়া যাবে তাঁদের প্রোফাইলে। ওপরে ডান কোনায় থাকা ম্যাপে ক্লিক করলে মানবমুখের এই মিছিলে থাকা যে কারও সঙ্গে আপনার অবস্থানগত দূরত্ব দেখতে পারবেন। যদি নিজেকে এখানে রাখতে না চান তাহলে রিমুভ মি ফ্রম দিস গ্যালারিতে ক্লিক করতে পারেন৷ — মঈন চৌধুরী/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!