Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ফেসবুকে বেশি আগ্রহ নারীদের!

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: May 9, 2012 | 2:57 PM

  ফেসবুকে পুরুষের তুলনায় নারীদের আগ্রহই বেশি। নরওয়ের বার্জেন বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী ৪২৩ জন শিক্ষার্থীর ওপর একটি গবেষণা চালিয়ে এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে বয়স্কদের তুলনায় তরুণদের এবং পুরুষের তুলনায় নারীদের আসক্তি চরম পর্যায়ে রয়েছে। যারা দুশ্চিন্তা ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের মধ্যেও ইন্টারনেট ব্যবহারকারী বেশি। কারণ এসব লোক ইন্টারনেটে বিভিন্নজনের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, গবেষণায় ফেসবুক ব্যবহারকারীদের আচরণ ও অভ্যাসগুলো পর্যবেক্ষণ করা হয়। এতে জানা যায়, ফেসবুকের প্রতি আসক্তি কিছু কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে অনেকটা ওষুধ, অ্যালকোহল কিংবা অন্যান্য রাসায়নিক দ্রব্যে আসক্তির মতো।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, যারা একটু আড্ডাপ্রিয় স্বভাবের, তাদের মধ্যে ফেসবুকে আসক্তি বেশি। বিপরীতে যেসব লোক একটু উচ্চাভিলাষী ও সংগঠিত, তাদের ইন্টারনেটে আসক্তির হারটা কম। দ্বিতীয় বৈশিষ্ট্যের লোকেরা ইন্টারনেট ব্যবহার করে প্রথমত ব্যক্তিগত প্রয়োজনে কিংবা যোগাযোগের প্রয়োজনে।
‘বার্জেন ফেসবুক আসক্তি’ সূচক ব্যবহার করে গবেষণাটি করা হয়েছে। ছয়টি মানদণ্ডের ওপর ভিত্তি করে এ সূচক নির্ধারণ করা হয়েছে এবং এর ভিত্তিতে ১ থেকে ৫ নম্বর দেওয়া হয়েছে।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ