ফেসবুকে স্রষ্টাকে অস্বীকার করায়…

ডেস্ক: নিজের ফেসবুক পেইজে স্রষ্টা নেই (গড ডাজ নট এক্সিট) লেখায় এক ইন্দোনেশিয়ানকে ৩০ মাসের জেল দেয়া হয়েছে। আলেকজান্ডার অ্যান (৩০) নামের ওই ইন্দোনেশিয়ানকে অনলাইনে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য বৃহস্পতিবার সাজা দেয়া হয়। অ্যান ফেসবুকে একটি নাস্তিক গ্রুপ তৈরি করে। সেখানে সে মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভিন্ন অবমাননাকর ও ব্যঙ্গাত্মক বিষয় শেয়ার করে যে তিনি (সা.) তার ভৃত্যের সঙ্গে যৌন সম্পর্ক করতেন। বৃহস্পতিবার পশ্চিম সুমাত্রার এক আদালতের শুনানিতে এসব বিষয় উত্থাপন করা হয়। অ্যানকে মূলত ধর্মীয় বিষয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়। অ্যান তার ফেসবুক পেইজে তিনটি প্রবন্ধ আপলোড করে। যার একটিতে বলা হয় মুহাম্মদ (সা.) তার পুত্রবধূর প্রতি আকর্ষণ অনুভবকারী ছিলেন। বিচারক বুডি ধর্মা তার রায়ে বলেন, ইলেকট্রনিক ইনফরমেশন অ্যান্ড ট্রানজেকটশন ল’-এর আওতায় আমরা তাকে আড়াই বছরের জেল দিচ্ছি। সে যা করেছে, তা সমাজে অস্থিরতা ও উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে ইসলাম ধর্মকে অবমাননা করেছে।মানবজমিন
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং