Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফেসবুক, ইয়াহুর অভিবাসন জোট

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: April 9, 2013 | 3:54 PM

ফেসবুক, ইয়াহু, ইন্টেল, সিসকোর মতো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এবার একসঙ্গে জোট বেঁধেছে আমেরিকার অভিবাসনব্যবস্থায় পরিবর্তন আনার জন্য। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসীরা রাখছেন অনবদ্য ভূমিকা। এই খাতে ভবিষ্যতে কাজ করার মতো যথেষ্ট কর্মী যুক্তরাষ্ট্রের নেই। তাই বাইরে থেকে কর্মী আনাটা জরুরি। তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলো সেটা বুঝতে পেরেছে অনেক আগেই। কিন্তু জটিল ভিসা-পদ্ধতির কারণে অনেক দক্ষ কর্মীকে ধরে রাখতে পারছে না তারা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জোট গড়েছে প্রায় ১০০টি বড় কোম্পানি। তারা কংগ্রেসের কাছে খোলা চিঠি লিখেছে। দাবি, ‘মান্ধাতার আমলের ও অযোগ্য’ অভিবাসনব্যবস্থায় সংস্কার আনা। ফেসবুকের মার্ক জাকারবার্গ, ইয়াহুর মারিসা মায়ারসহ অনেকেই সেই চিঠিতে স্বাক্ষর করেছেন। শুধু চিঠি লিখেই বসে নেই তারা, লক্ষ্য পূরণে একটি শক্তিশালী লবি গ্রুপ তৈরির চেষ্টা করছেন তারা। তাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের সদস্যদেরই পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। এ ছাড়া চলতি মাসে কংগ্রেসে অভিবাসন সংস্কারের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে অনলাইনে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইন চালানো হচ্ছে। এর মাধ্যমে তারা কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। তথ্যপ্রযুক্তি খাতের এই কোম্পানিগুলো আশা করছে, এসব প্রচার, প্রচারণার মাধ্যমে তারা অভিবাসনব্যবস্থায় সংস্কার আনতে সক্ষম হবে, যেমনটা তারা পেরেছিল গত বছর। সে সময় একটি বিতর্কিত আইনের বিরুদ্ধে ইন্টারনেটে প্রচারণা চালিয়েছিল কোম্পানিগুলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি আটজনের একজন অভিবাসী। সংখ্যার হিসাবে সেটা প্রায় সাড়ে চার কোটি। এর মধ্যে এক কোটি ১০ লাখ অবৈধ। কংগ্রেসে ভোটের মাধ্যমে তাদের ভবিষ্যত্ নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV