Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেসবুক ‘এখনই’ বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: May 12, 2019 | 1:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। বিশ্বে বর্তমানে এর গ্রাহক সংখ্যা ২০০ কোটিরও বেশি। এত বিপুল সংখ্যক গ্রাহক থাকা সত্ত্বেও ফেসবুক এখনই বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন মাধ্যমটির ইনকর্পোরেটিভ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস।

নিউইয়র্ক টাইমস এ সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে মার্ক জাকারবার্গের প্রাক্তন রুমমেট ক্রিস হিউজেস এ মন্তব্য করেন।  তার মতে, ‘আমরা এমনই এক দেশ যেখানে একচ্ছত্র আধিপত্যে লাগাম দেওয়া হয়েছে। মার্কের ক্ষমতা প্রশ্নাতীত এবং অ-আমেরিকান সুলভ।’

হিউজেস জানিয়েছেন, ‘১৫ বছর হয়ে গেল হাভার্ডে আমি ফেসবুক সহ-প্রতিষ্ঠা করি।  এটাও সত্যি যে, গত এক দশকে আমি ওই সংস্থার জন্য কোনো কাজ করিনি।  কিন্তু তবুও আমি ক্ষোভ ও দায়িত্ববোধে ভুগি।’

তার কথায়, ‘মার্ক অত্যন্ত ভালো ও দয়ালু মানুষ।  কিন্তু উন্নয়নের দিকে নজর থাকায় ক্লিক বাড়াতে গিয়ে নিরাপত্তা ও শিষ্টাচার সে ভুলে গেছে। ওর আশপাশে এমন কিছু মানুষ ও কর্মী সব সময় ঘিরে থাকে, যারা ওর এই বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে তাতে ইন্ধন জোগায়।’

তবে হিউজেসের মন্তব্য সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

বর্তমানে সংস্থাটির মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের প্রতিটিতে
রয়েছেন ১০০ কোটির বেশি ইউজার।

প্রসঙ্গত, ২০০৪ সালে হাভার্ডে সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার মার্ক জাকারবার্গ এবং ডাস্টিন মস্কোভিৎজের সঙ্গে ফেসবুক তৈরি করেন ক্রিস হিউজেস। ২০০৭ সালে তিনি সংস্থা ত্যাগ করেন এবং পরে লিংকেডিন সাইটে এক পোস্টের মাধ্যমে জানান, তিন বছর ফেসবুকের সঙ্গে কাজ করার ফলে ৫০ কোটি ডলার উপার্জন করেছেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV