Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ফেসবুক, টুইটারের কারণে ভাঙছে বিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: July 19, 2011 | 1:03 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ফেসবুক, টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে অবিশ্বাস, দানা বাঁধছে সন্দেহ। এর বদৌলতে বিবাহিত অনেকেই জড়িয়ে পড়ছেন অবৈধ এবং অনৈতিক সম্পর্কে। আর এ জন্য অনেকের বৈবাহিক জীবনে ভাঙন দেখা দিচ্ছে। বাড়ছে বিয়ে বিচ্ছেদের সংখ্যা। এখন বিয়ে ভেঙে যাবার কারণ হিসেবে এসব সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকেই দায়ী করা হচ্ছে। মালয়েশিয়াতে এ ধরনের বিয়ে বিচ্ছেদের জন্য ফেসবুক ও টুইটারকেই দায়ী করা হচ্ছে। এসব কারণে বিয়ে ভেঙে যাওয়া রোধ করতে মালয়েশিয়ার একটি রাজ্যের সরকার বিবাহিত দম্পতিদের জন্য কাউন্সিলিং সেশন চালু করারও পরিকল্পনা করছেন। রাজ্যের নারী, পরিবার উন্নয়ন এবং কল্যাণ কমিটির চেয়ারম্যান বলেছেন প্রস্তাবিত কাউন্সিলিং সেশনের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিংয়ের নেতিবাচক দিকগুলো চিহ্নিত করা হবে। তিনি বলেছেন, পরিবারের আপনজনসহ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনলাইন সামাজিক মিডিয়া একটি চমৎকার উপায়। কিন্তু অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের সবাইকেই নিজেদের সীমা মনে রাখা উচিত। আমাদের বিয়ে রক্ষা করার এটাই হচ্ছে একমাত্র উপায়। আমরা বিবাহিত দম্পতিদেরকে ফেসবুক, টুইটার ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবো না। আমরা তাদেরকে তাদের সীমাবদ্ধতার কথা জানাবো এবং তাদের সঙ্গীকে বিরুদ্ধাচরণ করতে বারণ করবো। সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে বিবাহিতরা যাতে তাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে পারে এবং অনলাইনে অনৈতিক সম্পর্কে না জড়ায় সে লক্ষ্যে আমরা একটি মডিউল ডিজাইন করছি। প্রস্তাবিত কাউন্সিল সেশন নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করতে দম্পতিদেরকে অনুপ্রাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV