ফেসবুক তরুণীদের হতাশা বাড়াতে পারে !
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধুদের সঙ্গে যোগাযোগে সহায়তা করে। কিন্তু এসব মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করলে তরণীদের বেশি বিষণ্নতায় ভোগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাঁদের বক্তব্য, ফেসবুকে বন্ধুর সংখ্যা এ ক্ষেত্রে বড় ধরনের একটি চিন্তার বিষয়।‘গার্লস অন দি ইডজ’ গ্রন্থের লেখক লিওনার্ড স্যাক্স বলেন, তরণীদের ক্ষেত্রে এ ঝুঁকিটা সবচেয়ে বেশি। কারণ হিসেবে তিনি বলেন, তরুণীরা সব সময় সুন্দর সুন্দর বিষয়গুলো ফেসবুকে শেয়ার করে। এরপর তা তাদের ফেসবুকের মেয়ে-বন্ধুর ফেসবুক পেজগুলোতে বিচরণ করে। অনেক সময় তাদের বান্ধবীদের ফেসবুক কর্মকাণ্ড দেখে তার হীনম্মন্যতায় ভুগতে থাকে। তাদের বান্ধবীদের স্বাধীনতা দেখে নিজেরা পরাধীন ভেবে নিজেরা বিষণ্নতায় ভুগতে থাকে।
স্যাক্স অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘তাঁরা যেন তাঁদের কন্যা-সন্তানদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যয়িত সময় যেন ২০-৩০ মিনিটের মধ্যে বেঁধে দেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য সময় যেন তাঁদের কন্যাসন্তানদের সময় দেন।’ তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতিটি বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে। সন্তানেরা তাদের ল্যাপটপে কী করে, সেটি অভিভাবকদের জানতে হবে। প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests