Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ফেসবুক পেজ অ্যাডমিনদের জন্য আসছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: August 10, 2018 | 4:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  যেসব পেজে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক যুক্ত সেসব পেজের অ্যাডমিনদের জন্য কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্ট বা হ্যাকড অ্যাকাউন্ট দিয়ে কিছু পোস্ট করে মার্কিন নাগরিকদের যাতে বিভ্রান্ত করা না যায় তা নিশ্চিত করতে ফেসবুক এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই বিভিন্ন পেজে বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণা চালানোর প্রচেষ্টা লক্ষ্য করেছে ফেসবুক।

ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর কারণে ২০১৬ সালের মার্কিন নির্বাচন প্রভাবিত হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কেম্ব্রিজ অ্যানালাইটিক নামের একটি প্রতিষ্ঠান একজন গবেষককে দেওয়া ফেসবুকের অনুমতির অপব্যাবহার করে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছিল। সেসব তথ্য ভুয়া খবর ছাড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার কাজে লাগানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সিনেটে জবাবদিহিও করতে হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তাম টাইমস স্মরণ করিয়ে দিয়েছে, ২০১৬ সালের নির্বাচনের সময় রাশিয়ার পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ফেসবুকের ‘ধীর গতির’ কথা স্বীকার করে নিয়েছিলেন জাকারবার্গ। গত এপ্রিলে প্রতিষ্ঠানটি রাশিয়ার তত্ত্বাবধানে চলা শত শত পেজ বন্ধ করে দিয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। ওই নির্বাচনে বিদেশি রাজনৈতিক পক্ষের হস্তক্ষেপ ঠেকাতে ফেসবুক ইতোমধ্যে সন্দেহভাজন ৩২টি ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে।

ফেসবুক ঠিক করেছে, এখন থেকে মার্কিন নাগরিকরা অধিক সংখ্যায় যুক্ত এমন পেজগুলোর অ্যাডমিনদের ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বাধ্যতামূলকভাবে চালু করতে হবে। শুধু তা-ই নয়; পেজ অ্যাডমিনদের বাড়ির ঠিকানাও সংগ্রহ করবে ফেসবুক! এর পাশাপাশি, পেজে নতুন একটি বিভাগ থাকবে যেখানে পেজটি কোন দেশ থেকে চালানো হয় এবং কারা ও পেজের অ্যাডমিন সেসব তথ্য দেখানো হবে। হ্যাকিংয়ের শিকার কোনও পেজে যদি বিতর্কিত কিছু প্রকাশিত হয়ও, তাহলেও ব্যবহারকারীরা পরিবর্তিত তথ্য ডেকে বুঝতে পারবেন পেজটি আগের অ্যাডমিনদের হাতে নেই, বা নতুন কোনও দেশ থেকে পরিচালিত হচ্ছে।

ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ার করার সাইট ইন্সটাগ্রামেও একই রকম নিরাপত্তা বৈশিষ্ট্য কার্যকর হতে যাচ্ছে। বাংলাট্রিবিউন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ