Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, ব্যবহারকারী ১৬ কোটির বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: January 16, 2013 | 3:00 PM

 

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়েছেন যুক্তরাজ্যের ছয় লাখ ব্যবহারকারী। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান সোশাল বেকার্স এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পেয়েছে ২.৮৮ শতাংশ। বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুক ব্যবহার ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ব্যক্তিগত তথ্যের নীতিমালা নিয়ে অসন্তোষ ও অতিরিক্ত বন্ধুর সংখ্যা। ফেসবুকে অতিরিক্ত বন্ধু হয়ে গেলে আর ওয়েবসাইটটি ব্যবহার করতে ভালো লাগে না অর্থাত্, নতুন কোনো আকর্ষণ না থাকায় অনেকেই ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়েছেন। পকেট লিন্টন ওয়েবসাইটটির বিশ্লেষক স্টুয়ার্ট মাইলস জানিয়েছেন,  সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ব্যবহারকারী আকর্ষণ ধরে রাখার জন্য পরিবর্তন আনা জরুরি এটা আরও সময় উপযোগী ও কার্যকর হওয়া দরকার। এ ওয়েবসাইটটির ব্যবহারকারী বেড়ে যাওয়া ও বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় অনেকেই আকর্ষণ হারিয়ে সাইটটির ব্যবহার ছেড়ে দিচ্ছেন। প্রসঙ্গত, ২০১২ সালেই একশো কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক। ছয় লাখ ব্যবহারকারী ফেসবুক ব্যবহার ছেড়ে দিয়েছেন এ তথ্য অস্বীকার করে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকের ব্যবহার ঠিকমতোই বাড়ছে আর যেভাবে বাড়ছে ফেসবুক কর্তৃপক্ষ তাতে খুশি। সাইটটির অর্ধেক ব্যবহারকারীই প্রতিদিন সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ফেসবুক ব্যবহারকারীর হিসেবে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ। যুক্তরাজ্যের সাড়ে তিন কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৬ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV