ফেসবুক ব্যবহারে বিভ্রান্তি!
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম ব্যবহারে মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। মনোরোগ ও বিভ্রান্তির মতো সমস্যা এড়াতে ফেসবুক ব্যবহার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
ইসরায়েল জার্নাল অব সাইকিয়াট্রি অ্যান্ড রিলেটেড সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে এর প্রতি আসক্তি এবং প্রযুক্তি নিয়ে বিভ্রমের মতো মানসিক সমস্যার বিস্তারও বাড়ছে। এ ছাড়া বাস্তব জীবনে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন বিরূপ প্রভাব পড়ছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউরি নিৎজান বলেন, কম্পিউটারভিত্তিক যোগাযোগ এবং অনলাইন আলাপচারিতার (চ্যাট) বিভিন্ন গ্রুপ কিছু কিছু ক্ষেত্রে মানসিক রোগের জন্য দায়ী। একাকিত্ব বা একান্ত প্রিয়জন থেকে বিচ্ছিন্নতার মতো কয়েকটি পরিস্থিতির জন্য প্রযুক্তির অপব্যবহার বা আপেক্ষিক অনভিজ্ঞ ব্যবহারকে দায়ী করা যেতে পারে। এসবের পরিণতি হিসেবে বিভ্রান্তি, উদ্বেগ, দ্বিধা ও মাত্রাতিরিক্ত কম্পিউটার আসক্তির মতো মনোরোগের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তবে আশার কথা এই যে, এসব সমস্যায় রোগী নিজেই সচেতন হয়ে পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পারে।
নিৎজান আরও বলেন, ফেসবুকের মতো প্রযুক্তি ব্যবহারের সুবিধা অসংখ্য। তবে দৈনন্দিন জীবনে এসব যোগাযোগ মাধ্যমের অপব্যবহার মানুষের আচরণসহ অন্যান্য বৈশিষ্ট্য পাল্টে দিচ্ছে। পরস্পরের প্রতি আঘাত, কটাক্ষ, প্রতারণা ও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ প্রভৃতি কারণে বিভিন্ন সম্পর্ক ভেঙে যাচ্ছে। পিটিআই।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’