Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হতে পারে মরণ ফাঁদ!

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: April 17, 2019 | 6:03 PM

সাজিয়া আক্তার : বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ফেসবুক। ফেসবুকে সহজেই বন্ধু হওয়া যায়। বন্ধু হওয়ার ক্ষতির কিছু না তবে দেখে শুনে, চিনে জেনে, বন্ধু হওয়া জরুরি। কারণ এই অপরিচিত বন্ধু আপনার জন্য মরণ ফাঁদ পাততে পারে। অনেক সময় দেখা যাচ্ছে বন্ধু হচ্ছে। আবার আবেগের কারণে সময় না নিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। যুগান্তর

এখন ফেসবুকের কারণে সংসার ভাঙা থেকে শুরু করে,পরকীয়া, অপহরণ,অপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবিসহ বিভিন্ন সমস্যা কারণ এখন ফেসবুক। তাই সাবধান হওয়ার এখনি সময়। সামান্য ভুলের কারণে মৃত্যুর মুখে পতিত হতে পারেন।

অনেক সময় ব্যক্তিগত সম্পর্কগুলোই ফাঁদে পরিণত হচ্ছে। তাই সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সতর্কতা শুধু মেয়েদের জন্য নয় ছেলেদের জন্যও।

আসুন জেনে নেই অনলাইনে অপরিচিত কারো সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন।

১. সময় নিন, প্রথমেই প্রেমের সম্পর্কে জড়াবেন না।

২. আপনার জন্যই তিনি এত বছর অপেক্ষা করছিলেন, আপনাকে ছাড়া বাঁচবেন না। এসব বিষয়ে সর্তক হোন।

৩. তিনি কী শেয়ার দিচ্ছেন, কেমন কসেন্টস করছেন, তার বন্ধু তালিকাটাই বা কেমন, সবই খেয়াল করুন।

৪. অপরিচিত বন্ধুর ব্যক্তিগত তথ্যগুলোও একটু যাচাই করে নিন।

৫. একান্ত ব্যক্তিগত কোনো ছবি শেয়ার করবেন না। ভিডিও কল দিলেও সাবধান থাকুন, ওপাশ থেকে রেকর্ড করা হচ্ছে কিনা, আপনি কিন্তু বুঝতে পারছেন না।

অনলাইনে বন্ধু হওয়ার পরে বিয়ে বা প্রেমের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়ানো ঠিক নয়। অতি আবেগ বা অসচেতনতা তৈরি হতে পারে মরণ ফাঁদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ