ফোবানার জন্য যুক্তরাষ্ট্র সফরে আসছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি

অনলাইন প্রতিবেদক : ফোবানা সম্মেলনে যোগ দিতে এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে আসছেন এ সময়ের জনপ্রিয় সুরকার, সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী আরফিন রুমি। আজ বুধবার রাতে ইত্তেহাদ এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকা ছাড়ছেন। প্রথম আলো ডটকমকে আরফিন রুমি বলেন, ‘দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে এটি আমার তৃতীয় সফর। এর আগে টানা এক মাস সেখানে অনুষ্ঠান করে এসেছি। এবার চারটি অনুষ্ঠানে গান করার কথা রয়েছে।’ দেশের বাইরে গান করা প্রসঙ্গে রুমি বলেন, ‘দেশের বাইরের কোনো অনুষ্ঠানে গান করতে গিয়ে কখনোই মনে হয়নি যে আমি আসলেই বাইরে কোথাও গান করছি। প্রবাসী বাঙালিরা যে এত বেশি বাংলা গান শোনেন, তা সেখানে অনুষ্ঠান না করলে বুঝতে পারতাম না। বাংলা গানের প্রতি প্রবাসীদের যে মমত্ববোধ, তা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’ রুমি আরও বলেন, ‘আমি এর আগে আরও দুবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখন সেখানে গান করার পাশাপাশি কিছু নতুন বন্ধুর দেখা পেয়েছি। তাঁরা সেখানকার অনেক ভালো মানের মিউজিশিয়ান। এবার ইচ্ছে আছে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তাঁদের কাছ থেকে নতুন কিছু শেখার; যেগুলো পরবর্তী সময়ে আমার কাজের সঙ্গে যোগ করে নতুন কিছু হয়তো করতে পারব।’ যুক্তরাষ্ট্র সফর শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন আরফিন রুমি। উল্লেখ্য, মেরিল-প্রথম আলো তারকা জরিপের গতবারের আসরে ‘প্রিয়তমা’ অ্যালবামের জন্য আরফিন রুমি সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জেতেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests