ফোবানা’র নতুন কমিটি : চেয়ারম্যান হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া ও নির্বাহী সম্পাদক হিরো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানা’র ২০১৯-২০২০ সালের নতুন নির্বাহী কমিটির চেয়ারপার্সন হয়েছেন শাহ হালিম (টেক্সাস) এবং নির্বাহী সচিব হয়েছেন ড. আহসান চৌধুরী (টেক্সাস)।
নিউইয়র্ক এর নাসাউ কলেসিয়ামে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের মহামিলন মেলা হিসেবে পরিচিত ‘৩৩তম ফোবানা সম্মেলন’র শেষ দিন, ১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অপর কর্মকর্তারা হলেন : ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), যুগ্ম সচিব ড. রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ নাহিদ খান সাহেল (জর্জিয়া)।
২০১৯-২০২০ সালের জন্যে নির্বাচিত এ নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন- মীর চৌধুরী (নিউজার্সি), নার্গিস আহমেদ (নিউইয়র্ক), আবির আলমগীর (নিউইয়র্ক), রবিউল করিম বেলাল (ক্যানসাস), জসীম উদ্দিন (জর্জিয়া), জাহিদ হোসেন (ক্যালিফোর্নিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), এ টি এম আলম (ভার্জিনিয়া), ও মাকবুল আলী (ইলীনএস)।
‘ফোবানা’র ১৭টি মেম্বার অর্গানাইজেশন হচ্ছে: বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (ডিসি), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ জিএ (বিএজিআই) জিএ, বেঙ্গলী বয়েজ কালসারাল এন্ড স্পোর্টস এসোসিয়েশন জিএ, প্রিয় বাংলা ভিএ, বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যালিফোরনিয়া সিএ, বাংলাদেশ কমিউনিটি অফ লসএঞ্জেলস সিএ, বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার কেনসাস সিটি (বিএজিতসি) কেএস, বাংলাদেশ আমেরিকান ওমেন’স এসোসিয়েশন অফ টেক্সাস টিএক্স, বাংলাদেশ এসোসিয়েশন অফ এনজে (বিএএনজে) এনজে, বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা (বিএএফ) এফএল, বাংলাদেশ ফাউন্ডেশন অফ জর্জিয়া (জিএ), বাংলাদেশ এসোসিয়েশন অফ লসএঞ্জেল (বিএএলএ) সিএ, বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক (বিএএআই) ভিএ-এমডি, শতদল ইন্ক এনজে, বাংলাদেশ ইনিস্টিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা), বাংলাদেশ কমিউনিটি অফ গ্রেটার সিকাগো ল্যান্ড (আইএল)।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity