ফোবানার বর্তমান কমিটি বাতিল ও এডহক কমিটি গঠন: আতিক চেয়ারম্যান, রফিক এক্সিকিউটিভ সেক্রেটারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, যুক্তরাষ্ট্র: ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা’র বর্তমান কমিটি বাতিল করে এডহক কমিটি গঠন করা হয়েছে। পহেলা জুন বুধবার ফোবানার এক সধারন সভায় এই এডহক কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ড. রফিক খান।
ফোবানার প্রায় ৩৫টি সংগঠন এই সভায় যোগদান করে এবং আরো প্রায় ১৩টি সংগঠন এই সভার সিদ্ধান্তের সাথে সহমত পোষন করে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
ফোবানার নতুন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান জানান, ফোবানার বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ফেডারেল ক্রিমিনাল সিন্ডিকেটের মাধ্যমে ফোবানা নিয়ন্ত্রন বিশেষ করে বিগত এক্সিকিউটিভ কমিটির সভায় চেয়ারম্যান, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি কর্তৃক তিনজন সাবেক চেয়ারম্যানকে মাইক বন্ধ ও দুইজনকে সভা থেকে বের করে দেয়ার ধৃষ্টতা সহ অন্যান্য নানা কারনে ফোবানার সিলেক্টেড চেয়ারম্যান রেহান রেজা ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরীর কমিটিকে বাতিল ঘোষনা করে এই এডহক কমিটি ঘোষনা করা হয়।

সভায় আলোচনার ভিত্তিতে খুব শিঘ্রই ফোবানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান ফোবানার নতুন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। ফোবানা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০ এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১ অথবা ইমেলই [email protected] এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion