Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফোবানার সদস্য হবার শেষ তারিখ ১৫ আগস্ট, সাধারন সভা ১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: July 15, 2013 | 3:16 AM

উত্তর আমেরিকার বাংলাদেশী সংগঠন ফোবানার সদস্য হবার শেষ তারিখ ১৫ই আগস্ট এবং  বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর সকাল দশটায় ফোবানা ২০১৩ সম্মেলনের পাশে অবস্থিত হোটেল শেরাটনে। ফোবানার সদস্য হবার জন্য বাৎসরিক ফি হচ্ছে মাত্র ৫০ ডলার কিন্তু ফোবানা সম্মেলনে অনুষ্ঠান করার জন্য এবং সাধারণ সভার নির্বাচনে ভোটাধিকার পাবার জন্য হোস্ট অর্গানাইজেশনকে দিতে হবে আরো ২৫০ ডলার (১০ই আগস্টের মধ্যে হলে দিতে হবে মোট ৩০০ ডলার)।

Fobana_Logoআর ১০ই আগস্ট থেকে ১৫ই আগস্টের মধ্যে যারা ফি জমা দেবেন তাঁদের হোস্ট অর্গানাইজেশনকে দিতে হবে বাড়তি আরো ৫০ ডলার অর্থাৎ ৩০০ ডলার এবং ফোবানাকে দিতে হবে ৫০ ডলার (মোট ৩৫০ ডলার)। এই ফি ফোবানা ওয়েবসাইট-এ গিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমেও দেয়া যাবে। ১৫ই আগস্টের পর আর কেউ সদস্য হতে পারবে না তবে ৩০০ ডলার দিয়ে ফোবানা সম্মেলনে অনুষ্ঠান করতে পারবেন যদি কোন স্থান সংকুলান হয়। প্রতিটি সংগঠন নির্ধারিত ফি দেবার পর ১০ অথবা ১৫ মিনিটের একটি স্লট পাবেন অনুষ্ঠান করার জন্য যা আগে আসলে আগে পাবেন এবং হোস্ট কমিটির একান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।  

এখানে উল্লেখ্য যে শুধুমাত্র সংগঠনগুলোই ফোবানার সদস্য হতে পারবে, কোন ব্যক্তি নয়। এছাড়া ফোবানার সদস্য হবার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে যা ফোবানার ওয়েবসাইট-এ বিস্তারিতভাবে দেয়া আছে। সদস্য হবার ফি জমা দিলেই যে কোন সংগঠন ফোবানার সদস্য হয়ে পারবে তা নয়। মেম্বারশীপ রিভিউ নামে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করার পর তাঁদের মতামত দেবেন ফোবানার কেন্দ্রীয় কমিটিকে। এরপর কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে যে কারা এ বছর সদস্য হবার জন্য যোগ্য এবং কারা এ বছর ভোট দেবার অধিকার রাখেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

ফোবানার ২০১২-২০১৩ সালের বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল দশটায় ফোবানা ২০১৩ সম্মেলনের পাশে অবস্থিত হোটেল শেরাটনে। শুধুমাত্র যারা ফোবানার বর্তমান সদস্য তারাই শুধু এই সভায় অংশগ্রহণ করতে পারবেন। স্থান, কাল ভেদে

অল্প সংখ্যক দর্শককে শুধু পরিবেক্ষন করার জন্য অনুমতি দেয়া যেতে পারে পরবর্তীতে তবে সে সিদ্ধান্ত নেয়া হবে রুমের আকার আয়তন বুঝে। এ সভায় সাধারন দর্শকদের কোন মতামত বা বিবৃতি দেবার সুযোগ থাকবে না। সকল সাংবাদিক ও মিডিয়া কর্মীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ফোবানা সম্পর্কিত সকল খবর সরাসরি ফোবানার মুখপাত্র আজাদুল হক অথবা এটর্নি আলমগীরের কাছ থেকে সংগ্রহ করেন।

এবছর ফোবানা ২০১৩ সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়ায় আগামী ৩০শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর।  বিস্তারিত জানার জন্য ফোবানার ওয়েবসাইট দেখুনঃ www.fobanaonline.com অথবা সম্মেলন ওয়েবসাইট দেখুন www.fobana2013.fobanaonline.com।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV