Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফোবানা ওয়াশিংটন ডিসি-২০২১ হোস্ট কিমিটির প্রথম সভা; মনোজ্ঞ সাংস্কতিক পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: April 15, 2021 | 6:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি-২০২১ এর হোস্ট কমিটির পরিচিতি সভা গত ১০ এপ্রিল শনিবার ভার্জিনিয়ায় হিলটনে অনুষ্ঠিত হয়। হোস্ট কমিটির আহবায়ক শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোবানা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস প্রেসিডেন্ট আলী ইমাম শিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী শাখাওয়াত হোসেন আজম, ফোবানা নিউইয়র্ক ২০১৯ এর কনভেনর শাহনেওয়াজ, ফোবানা নিউইয়র্ক ২০১৯ সেক্রেটারি ফিরোজ আহমেদ, ফোবানা স্টেয়ারিং কমিটির এক্সিকিউটিভ মেম্বার ওয়াহিদ এলিন, মহন জব্বার, উত্তম দে, এনটিভি ও এটিএন বাংলা ইউএসএ’র কর্ণধার মো. জামান, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, বৃহত্তর কুমিল্লা সোসাইটি যুক্তরাষ্ট্র’র সাবেক সাধারণ সম্পাদক মিয়া মো. দুলাল, সঙ্গীত শিল্পী রানু নেওয়াজ প্রমুখ।

পবিত্র কোরান থেকে তেলায়াত করেন তোফায়েল আহমেদ। এর পর আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভিডিওর মাধ্যমে পরিবেশন করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুলতানা আহাম্মেদ, শরাফাত হোসেন বাবু ও কবিরুল ইসলাম। সভার শুরুতে ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি-২০২১ হোস্ট কমিটির সদস্য সচিব হিসেবে কবিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। তারপর হোস্ট কমিটির সদস্যদের একে একে পরিচয় ও আইডি পরিয়ে দেন ফোবানা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাহাম্মদ হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন নবগঠিত হোস্ট কমিটির সদস্যবৃন্দ। সকলেই ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি-২০২১ সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি এবং ফোবানা হোস্ট কমিটির মেইনস্ট্রিম সিনিয়র কো-চেয়ারম্যাান করিম চৌধুরী ফোবানাকে সফল করার লক্ষে মুল ধারার রাজনীতিবীদদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। সিএম টিভির চেয়ারম্যান ও হোস্ট কমিটির ইলেকট্রনিক মিডিয়া কো-চেয়ারম্যান এমডি রহমান আজাদসহ জর্জিয়া থেকে ফোবানার একটি টিম অংশ গ্রহণ করেন। নিউজার্সি থেকে হোস্ট কমিটির ইন্টারেস্টেড কো-চেয়ারম্যান আবুল কালাম আরেকটি টিম নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম প্রধান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অন্তর শোবিজের সাথে সাইনং সিরিমনি পরিচালনা করেন হোস্ট কমিটির কালচারাল চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বাবলু, উপস্থাপনা করেন হোস্ট কমিটির কালচারাল কো-চেয়ারম্যান শামীমা তিথি। অন্তর শোবিজ এবারের ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি-২০২১ এর ইভেন্ট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর শোবিজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নাসির খাঁন রুবেল ও এবারের ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি-২০২১ পক্ষে স্বাক্ষর করেন হোস্ট কমিটির আহবায়ক শারাফত হোসেন বাবু। বাংলাদেশ থেকে সরাসরি ভিডিও শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তর শোবিজের চেয়ারম্যান ও সিইও স্বপন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি-২০২১ এর সার্বিক সফলতা কামনা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। কনভেনশনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নিউইয়র্ক এর স্বনামধন্য কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, ক্লোজআপ ওয়ান শিল্পী রাজিব, মোস্তফা আনিক ও স্থানীয় শিল্পী রবি আলম ও কানিজ দীপ্তি।
অনুষ্ঠানে ফটোগ্রাফি, ভিডিও ও সোস্যাল মিডিয়ার দায়িত্বে ছিলেন স্থানীয় প্রফেশনাল ফটোগ্রাফার রাজিব বড়–য়া এবং মূলধারার ফটোগ্রাফি টিম।
উল্লেখ্য, সিডিসি গাইডলাইনের কারণে হোস্ট কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন অতিথি জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসি ২০২১ সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV