Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ফোবানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: September 7, 2021 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ফোবানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারী শিব্বির আহমেদ। সংবাদ পত্রে প্রেরিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,, ওয়াশিংটনে ফোবানায় মারামারি সংক্রান্ত একটি ভিডিও ও ৩৫তম ফোবানা নিয়ে প্রকাশিত কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে যার সাথে প্রকৃত ফোবানার কোন সম্পৃক্ততা নেই। ১৯৮৭ সালে যে ফোবানার জন্ম ওয়াশিংটনে হয়েছিল সেই ফোবানার নাম ও লোগো রেজিষ্ট্রেশন, প্যাটেন্ট এবং ট্রেডমার্ক করা আছে যা অন্যকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার আইনগত ভাবে অবৈধ।
গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে ওয়াশিংটন অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মারামারির ঘটনায় ফোবানার কোন সম্পৃক্তততা নেই। ২০১৯ সালে নিউইয়কের নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের পর সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শরাফত হোসেন বাবু এবং তার সংগঠন স্বদেশকে ফোবানা থেকে বহিস্কার করা হয়। ফোবানা থেকে বহিস্কৃত হয়ে শরাফত হোসেন বাবু অবৈধ ভাবে গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে একটি মেলার আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে সংঘটিত মারামারির ঘটনার ভিডিও ভাইরাল হয়ে ফোবানার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যার সাথে প্রকৃত ফোবানার কোন সম্পৃক্ততা নেই।

২০১৯ সালে নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের বাৎসরিক সাধারন সভায় ভোটাভুটির মাধ্যমে ২০২১ সালে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন করবার জন্য আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি নির্বাচিত হয় এবং এই সম্মেলন আগামী নভেম্বর মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ যথাক্রমে শুক্র, শনি ও রোববার অনুষ্ঠিত হবে। ফোবানা থেকে বহিষ্কৃত কোন ব্যক্তি বা সংগঠন কর্তৃক আয়োজিত লেবার ডে উইকেন্ডে ফোবানার নামে অনুষ্ঠিত কোন মেলার মারামারির ঘটনার সাথে ফোবানার কোন সম্পৃক্ততা নেই।

ফোবানা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৬৪৬-২২৬-৭১৪৪, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী ৮১৮-৭৩০-১০২০, ৩৫তম ফোবানার কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও fobanaonline.com ভিজিট করে ফোবানা সংক্রান্ত তথ্য জানার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ