Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফোবানা সম্মেলন ২০১৯-র আইকন ‘জি আই রাসেল’ : ১০ হাজার ডলার ডোনেশন প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: July 15, 2019 | 9:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ড শহরের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের আইকন হলেন ‘জি আই রাসেল’। ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ১০ হাজার ডলার ডোনেশন প্রদানের মাধ্যমে তিনি ফোবানা সম্মেলন ২০১৯ এর আইকন হলেন। 

গত ১৩ জুলাই শনিবার ফোবানা সম্মেলন ২০১৯  এর কনভেনার নার্গিস আহমেদ এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীরের ওয়াশিংটন সফরের সময় জি আই রাসেল ১০ হাজার ডলারের চেক হস্তান্তর করেন। এসময় তার স্ত্রী জেবা রাসেল উপস্থিত ছিলেন। একই দিনে ফোবানা স্বাগতিক কমিটি আরও ১২টি সিলভার স্পনসর পেয়েছে ভার্জিনিয়ার বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের কাছ থেকে। এই সিলভার স্পনসর প্রতিটির মূল্য ২ হাজার ডলার। এদিকে, জি আই রাসেল আগামী ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়োজনের জন্য ফোবানা এক্সিকিউটিভ এবং সদস্যদের নিকট আবেদন করে আসছেন। তিনি বলেন, ২০১৫ সালে আমি এবং আমার সংগঠন এই ফোবানায় যোগদান করি। তারপর থেকেই আমি সবার কাছে সম্মেলনটি হোস্ট করার আগ্রহ প্রকাশ করে আসছি। আশা করছি এবার নিরাশ হবো না। সবার সহযোগিতায় ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন করতে সক্ষম হবো। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV