ফ্লোরিডায় বাংলাদেশীদের আতংক কাটেনি, নজরদারি চলছে ব্যবসায়ীদের উপর
এনা: ৬ মাসের ব্যবধানে ফ্লোরিডা থেকে প্রায় ৩ ডজন বাংলাদেশীকে গ্রেফতারের পরও শংকা কাটেনি কম্যুনিটির লোকজনের। গুঞ্জন উঠেছে আরো প্রায় দেড় ডজনের উপর নজরদারি চলছে। ব্যবসা-বানিজ্যে ট্যাক্স ফাঁকির তদন্ত চলছে অন্ততঃ আরো ১৬ জনের বিরুদ্ধে-এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফ্লোরিডা কম্যুনিটিতে। ইতিপূর্বে যারা গ্রেফতার হয়ে বর্তমানে বিচারাধীন রয়েছেন তাদের কাছ থেকে ফেডারেল প্রশাসন চাঞ্চল্যকর অনেক তথ্য উদ্ধার করেছে। ট্যাক্স ফাঁকি দিয়ে অর্জিত অর্থের বড় একটি অংশ বিদেশে পাচারের ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক হওয়া এবং বছর শেষে সরকারের ট্যাক্স ফাঁকি দেয়া ইত্যাদি অভিযোগ নিয়ে মাঠে নেমেছে সরকারের একাধিক বাহিনী। এ অবস্থায় আতংকে রয়েছেন সহজ-সরল ব্যবসায়ীরা। কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ নিয়েও অনেকে মহাদুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে। আরো জানা গেছে, রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব নিয়ে পুরনো বিরোধকেও অনেকে কাজে লাগাচ্ছেন ফেডারেল প্রশাসনকে নানা তথ্য সরবরাহ করে। ফ্লোরিডায় ৫ মাস আগে পরিচালিত অভিযানে ১২ বাংলাদেশী গ্রেফতারের সংবাদ সবিস্তারে প্রকাশের সময় হুশিয়ার করে দেয়া হয়েছিল। কিন্তু অনেকে বিষয়টিকে আমলে নেননি অথবা গ্রেফতার-জেল-জরিমানার ঝুঁকি নিয়েই ট্যাক্স ফাঁকির কায়কারবার অব্যাহত রেখেছিলেন। জানা গেছে, ফ্লোরিডার বিভিন্ন সিটিতে সহস্রাধিক বাংলাদেশীর বিভিন্ন ব্যবসা রয়েছে এবং আমেরিকার স্বপ্ন পূরণে ফোরিডাকে অসংখ্য বাংলাদেশী বেছে নিয়েছেন। এমনি অবস্থায় রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্তৃত্ব নিয়ে চলমান কোন্দলের জের হিসেবে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে আত্মঘাতি নানা তৎপরতা।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature