ফ্লোরিডায় ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনী আ্যসোসিয়েশনের মিলন মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : দক্ষিন-পূর্ব ফ্লোরিডাতে এক আনন্দঘন এবং মনোমুগ্ধকর পরিবেশে গত ২৩শে আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনী আ্যসোসিয়েশন ফ্লোরিডার মিলন মেলা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্লোরিডার মনোরম ডেলরে সিভিক সেন্টারে অনুষ্ঠানের শুরুতেই সামিরা আব্বাসীর নেতৃত্বে একটি সমবেত দেশাত্ববোধক গানে অংশ নেন সকলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ একুশে পদক প্রাপ্ত সৈয়দ মন্জুরুল ইসলামের পাঠানো একটি চমৎকার শুভেচ্ছাবানী পাঠের মধ্য দিয়ে সবাইকে স্বাগত জানান হয় ।
ব্যা্তিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাক্তন ছাত্র ছাত্রী প্রানবন্ত কথোপকথন ও স্মৃতিচারনে অংশগ্রহন করেন । নাচ, কবিতা আবৃত্তির পাশাপাশি সংগীত পরিবেশন করেন সামিরা আব্বাসী, আশিক আরেফীন ও আলমগীর হোসেইন । শিশু কিশোরদের চমৎকার নৃত্য অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের মন কেড়ে নেয়। এতে ফ্লোরিডায় বসবাসরত গন্যমান্য বাংগালিদের সমাবেশ হয়। সান্ধ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।সরকার হারুন সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন। অনুষ্ঠানের শব্দ সংযোজনায় ছিলেন পাপ্পু আহমেদ। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন লায়লা হারুন ও সরকার হারুন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests