ফ্লোরিডায় একটি স্কুলে গুলিতে অন্তত ১৭জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে বুধবার বিকেলে আক্রমণকারীর গুলিতে মারা গেছে অন্তত ১৭ জন। সন্দেহভাজনের নাম নিকোলওস ক্রুজ। ১৯ বছর বয়সী এই তরুণ ঐ স্কুলের ছাত্র ছিল যাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে স্কুলের বাইরে গুলি চালানো শুরু করে এরপর স্কুলের ভেতরে যায় আক্রমণকারী।
স্কুলের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানো শুরু করার আগে ‘ফায়ার অ্যালার্ম’ বাজিয়ে দেয় আক্রমণকারী।
ব্রাওয়ার্ড কাউন্টির শেরিফ সাংবাদিকদের জানান, ক্রুজ স্কুলের বাইরে একটি রাইফেল দিয়ে গুলি করা শুরু করলে ৩ জন মারা যায়। এরপর স্কুলের ভেতরে ঢুকে ১২ জনকে হত্যা করে। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুই জন।
২০১২ তে কানেটিকাটের একটি স্কুলে গুলিতে ২৬জন মারা যাওয়ার পর এটি কোনো স্কুল প্রাঙ্গনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।
‘এভরিটাউন ফর গান সেফটি’ নামের একটি সংস্থার জরিপ অনুযায়ী, এই বছরে এনিয়ে ১৮বার যুক্তরাষ্ট্রে কোনো স্কুলের ভেতরে বা স্কুল প্রাঙ্গনে গোলাগুলির ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা ২০১৩ থেকে ঘটেছে ২৯১টি। গড়ে প্রায় প্রতি সপ্তাহে একটি করে গুলি চালানোর ঘটনা ঘটে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!